Author: বিনোদন প্রতিবেদক

সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ নাটক-সিনেমার পাশাপাশি মঞ্চেও নিয়মিত অভিনয় করেন। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে নওশাবা অভিনীত মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’। রেজা আরিফ নির্দেশিত এ নাটকটি নতুনভাবে মঞ্চে এনেছে নাট্যদল আরশিনগর। নাটকটি মূলত মানুষের আত্মঅন্বেষণ, বোধ, জীবনদর্শন এবং মুক্তির পথ খোঁজার গল্প। কাহিনিতে দেখা যায়, ব্রাহ্মণকুমার সিদ্ধার্থ সন্ন্যাসব্রত গ্রহণ করেন। দীর্ঘ সাধনার পরও মনস্তাত্ত্বিক প্রশ্ন ও অস্থিরতা তাঁকে তাড়িয়ে বেড়ায়। অবশেষে তিনি গৌতম বুদ্ধের সান্নিধ্যে যান, সেখানেও খুঁজে পান না কাঙ্ক্ষিত উত্তর। এরপর তিনি পৃথিবীর মোহ, ভোগবিলাস ও প্রেমের টানে এগিয়ে যান এবং নগরের শ্রেষ্ঠ বারবনিতার সঙ্গে সম্পর্কে জড়ান। জীবন…

বিস্তারিত

বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোট ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ…

বিস্তারিত

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত বছর (২০২৫) চারজনের মৃত্যু হয়েছে। তাদের সবার শরীরেই নিপাহ ভাইরাসের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল। সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে মোট পাঁচজনের মৃত্যু হয়। ওই বছর ভাইরাসটিতে আক্রান্ত হন ৫ জন। তবে নতুন খবর হচ্ছে নিপাহ ভাইরাসের সংক্রমণ দেশের ৩৫ জেলায় শনাক্ত হয়েছে। আজ (৭ জানুয়ারি) বুধবার আইইডিসিআরের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন। সভায় আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন,…

বিস্তারিত

ওএমআর মেশিনে ভোট গণনা শেষে একে একে প্রকাশ করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের বিভাগীয় ফলাফল। প্রাপ্ত গুরুত্বপূর্ণ ১৪টি কেন্দ্রের সম্মিলিত ফলাফলে এখন পর্যন্ত সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর মধ্যে চলছে তীব্র লড়াই। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এজিএস পদে এখন পর্যন্ত ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা এক হাজার ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার ঠিক পেছনেই অবস্থান করছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বি এম আতিকুর রহমান তানজিল, যার প্রাপ্ত ভোট সংখ্যা এক হাজার ২৯৭। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র ১৬৯। বড় বিভাগগুলোর…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের হারুন অর রশিদের ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন চোরাকারবারির সঙ্গে রনি ওই সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে রনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। গুলির শব্দ শুনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রনিকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে যুক্ত হয়েছে বাংলাদেশসহ ৩৮ দেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ধ’ বা জামানত জমা দিতে হতে পারে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর তালিকা আপডেট করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেই তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়। নিয়ম অনুযায়ী, এই ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ধ’ বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই…

বিস্তারিত

আইপিএল থেকে তারকা খেলোয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় নিরাপত্তা শঙ্কায় পড়ে বাংলাদেশ। ফলে সেই শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বিসিবি। আজ বুধবার ( ৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিসিবি এক বিবৃতিতে বলেছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত…

বিস্তারিত

নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা দেখছি তো তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। আগে তাদের রোল কী ছিল, তারা কেন ছড়াচ্ছেন।’ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের ৩৭ দিন বাকি আছে। আমরা মনে করি, আমরা খুবই ভালোভাবে প্রস্তুত আছি। এরই মধ্যে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কনফিডেন্স লেভেল আরো একটু ভালো অবস্থায় আছে। কারণ তারা পরপর তিন-তিনটা বড় ইভেন্ট খুব সুচারুভাবে অর্গানাইজ করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি।’ তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটে অভূতপূর্ব…

বিস্তারিত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা সংক্রান্ত এই নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ গ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিয়োগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন এর জন্য কোনো অর্থ প্রয়োজন নেই। এতে আরও বলা হয়েছে, প্রতিযোগিতাসমূহে এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের…

বিস্তারিত

উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মুস্তাফিজ ইস্যুতে দুই দেশের ক্রিকেটকে ছাপিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্কই এখন রাজনৈতিক বৈরিতার দিকে মোড় নিয়েছে। এমন পরিস্থিতিতে এবার পিএসএলে খেলার সুযোগ থাকছে মুস্তাফিজের সামনে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। পিএসএলের পোস্টে বলা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’ এদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো…

বিস্তারিত