- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশের স্ক্যান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় নির্বাচন কমিশনে (ইসি) তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ দেন তিনি। এর আগে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, আমরা যতটুকু জেনেছি, তারেক রহমান অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি…
কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৫০০ জনের একটি দল। জানা গেছে, আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হলে ৩৫ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না পাওয়া যায়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার আমরা তিন মাস ২৭ দিন পর দানবক্স খুলি এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। এর আগে,…
কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিটিএ ঘাটে নোঙর করা সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক কর্মচারী নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাকখালী নদীতে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামে ওই জাহাজটিতে এই আগুন লাগে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) বন্দর কর্মকর্তা ওয়াকিল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নুর কামাল (২৫)। তিনি টেকনাফের বাসিন্দা এবং জাহাজটিতে কাজ করতেন। ঘটনার সময় তিনি জাহাজে ঘুমিয়ে ছিলেন। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আজ সকাল ৭টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে জাহাজ কর্তৃপক্ষ…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ বিপ্লবী শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন তিনি। সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবনে। এ ছাড়াও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন পঙ্গু হাসপাতালে। জানা গেছে, আজ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার এনআইডি নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। সকাল নিউজ/ এমএম
শহীদ শরিফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতাদের দাবি, হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাবেন তারা। আজ শুক্রবার দুপুরে শাহবাগে অবস্থান নেওয়ার পর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। জাবের বলেন, ‘আমরা সারা রাত এখানে বসে থাকব। আমরা কম্বল আনতে পাঠিয়েছি। হাদি ভাই জীবিত থাকতে এই কম্বল কিনেছিলেন বস্ত্রহীনদের জন্য। কিন্তু তিনি সেই কম্বল দিয়ে যেতে পারেননি। আমাদের সুস্থ থাকতে হবে। কর্মসূচি শেষ হলে সেই কম্বল আমরা বস্ত্রহীনদের কাছে পৌঁছে দেব।’ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তাঁরা শাহবাগ ছাড়বেন…
বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে নিজ দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। তবে, কবে বিএনপিতে যোগ দেবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আজ শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমসহ বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছে, ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছেন। গণঅধিকার পরিষদের সভাপতি…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারতের সুযোগ পেলেন তিনি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন…
ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। ২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা। আজ শুক্রবার (২৬নডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়। শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে। সভাপতি হওয়ার আগে নুরুল ইসলাম সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। এ বিষয়ে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেছে। লাশগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবুলাল বৈদ্য জানান ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
