Author: নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরের ফটক থেকে বেরিয়ে তিনি জুতা খুলে মাতৃভূমির মাটি ও শিশির ভেজা ঘাস মাড়িয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়েছেন। এরপর কিছু মাটি হাতে তুলে ঘ্রাণ নেন। এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। অভ্যর্থনা লাউঞ্জে তিনি প্রথমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। এরপর পর্যায়ক্রমে মির্জা আব্বাস, সালাহউদ্দিন…

বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দিয়েছেন। বাসটির গায়ে লেখা রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’। দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা…

বিস্তারিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসার পথে বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। সরাসরি দেখতে লিংকে ক্লিক করুন এখানে-বিএনপির পেজ থেকে সরাসরি দেখুন …https://www.facebook.com/share/v/1DFRgCPJ7K/

বিস্তারিত

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা তারেক রহমানের সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরের ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা…

বিস্তারিত

বিপিএল শুরুর একদিন আগেই দল প্রত্যাহারের আবেদন জানাল চট্টগ্রাম র‌য়্যালস। আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে বিষয়টি জানান। চিঠিতে তিনি বলেন, আর্থিক সমস্যার কারণে বিপিএলে থাকতে চান না। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। এখন ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে পারে বিসিবি। বিসিবি পরিচালক মিঠু বলেন, তারা সকালে চিঠি পেয়েছেন, এটা নিয়েই সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলাপ করছেন। এখন সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ম্যানেজ করতে বসতে হবে খেলোয়াড়দের সঙ্গে। চিঠিতে অনেকগুলো বিষয়ের মধ্যে মূলত আর্থিক সমস্যার কথা জানানো হয়। এর আগে চট্টগ্রাম রয়্যালস থেকে কয়েকজন ব্যক্তিকে বাদ দিতে বলেছিল…

বিস্তারিত

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা ফেরিয়ে ঢাকার মাটিকে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এ ছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার খালা। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য…

বিস্তারিত

ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। আজ সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। এছাড়া বিমানবন্দরের আশপাশে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সদস্যরা। নেতা-কর্মীদের মধ্যে যাঁরা প্রধান সড়কে চলে আসতে চাচ্ছেন, তাঁদের সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারেক রহমানের আজ দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা ফেরিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। বিএনপির এই শীর্ষ নেতার জন্য বিমানবন্দরে প্রস্তুত বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টারদিকে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এই গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন তারেক রহমান। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান। পরে তারেক রহমান ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা…

বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বুলেটপ্রুফ বাসের ব্যবস্থা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাড়ে ৯টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে প্রায় ১ ঘণ্টা দীর্ঘ এক বিরতি শেষে তারেক রহমানের বিমান ঢাকার পথে যাত্রা শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ঢাকার মাটিতে পা ফেলবেন বিএনপির এই শীর্ষ নেতা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টা ৫৫ মিনিটে এসে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এতে চড়েই তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন।…

বিস্তারিত

অবশেষে লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সকাল নিউজ/এমএম

বিস্তারিত