Author: নিজস্ব প্রতিবেদক

অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। ইতিমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে তাকে বহনকারী উড়োজাহাজটি। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জানা গেছে, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সোয়া ৬ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।  তারেক রহমানের এ যাত্রায় সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম…

বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। তিনি জানান, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে যাবেন। এর পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে…

বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা করবেন। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এদিকে, তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক শোডাউন ও সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা…

বিস্তারিত

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তারা এই সমাবেশের ডাক দেয়। এ তথ্য নিশ্চিত করেন পেট্রাপোল সি এন্ড এফ এজেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তীক চক্রবর্তী। বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চ করার সময় ভারতীয় সীমান্তরর্ক্ষী বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের সর্তক অবস্থায় দেখা যায়। পরে ভারতের বনগাঁও বাটার মোড এলাকা হয়ে বনগাঁও…

বিস্তারিত

পর্দায় শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও, বাস্তব জীবনের ব্যতিক্রম মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। তার এক ঘটনায় রীতিমতো চমকে গেছেন তার ভক্তরা। সম্প্রতি দেশ টিভির একটি টক-শোতে অংশ নিয়ে নিজের স্কুল জীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী। দশম শ্রেণিতে পড়াকালীণ এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে চরম ধোলাই খেতে হয়েছে বলে জানা গেছে। ওই টক-শোতে ঐশী জানিয়েছেনন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।’ ঘটনাটি শুনে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে জানতে চান, ঠিক কেন বা কোন পরিস্থিতিতে ঐশী এমন মারমুখী হয়ে উঠেছিলেন। উত্তরে ঐশী হেসে জানান,…

বিস্তারিত

নির্বাচন কমিশন অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে জানিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি ভালো নির্বাচনের জন্য আমর লড়াই অব্যাহত রাখব।’ আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি নিয়ে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠনের পর ১৮টি ক্ষেত্র সংস্কারে অগ্রাধিকার দিয়ে কাজ করে এ সংস্কার কমিশন। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং ভালো…

বিস্তারিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে। পাশাপাশি বড়দিনকে ঘিরে পটকা, আতশবাজি ও আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উৎসবটি যেন উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে গত ২৩ ডিসেম্বর থেকেই সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তৎপরতা। র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। বড়দিন উপলক্ষে সেই ধারাবাহিকতায় এবারও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। র‌্যাব জানিয়েছে,…

বিস্তারিত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেনন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন‍্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। পরে শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান…

বিস্তারিত

ভূমিকম্প এবার আঘাত হেনেছে তাইওয়ানে। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে দেশটিতে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমকম্প অনুভূত হয়। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টি এবং এর গভীরতা ছিলো ১১.৯ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের তীব্রতা তাইতুংয়ের বেইনান টাউনশিপে সবচেয়ে বেশি ছিল। তাইতুংয়ের পাশাপাশি হুয়ালিয়েন এবং পিংতুং কাউন্টিতে মাত্রা ছিল ৪। এছাড়া কাওশিউং, তাইনান, চিয়াই শহর এবং নানতো, চিয়াই, ইউনলিন এবং চাংহুয়া কাউন্টিতে ৩ মাত্রায় কম্পন অনুভূত হয়। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ দিন সকালে বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত