Author: ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক পাচ্ছেন বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম জনপ্রিয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে ক্রীড়াঙ্গনের পাশাপাশি পুরো দেশেই একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ঋতুপর্ণা। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করে। এবার ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ঋতুপর্ণা চাকমা ছাড়াও নারী শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তাৎপর্যবহ এ পদকে…

বিস্তারিত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সময়টা বেশ ভালোই যাচ্ছে। ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যময় বছর পার করছেন তিনি। গ্ল্যামারাস এই নায়িকা ২০২৫ সাল শুরু করেছিলেন ভিকি কৌশলের বিপরীতে ব্লকবাস্টার ‘ছাবা’ দিয়ে। পরে ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে সামালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ান। চলতি বছর ভিন্ন ঘরানার পাঁচটি ছবিতে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নতুনভাবে। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় রাশমিকা জানান তার বৈচিত্রময় সাফল্যের গল্প। এ বছর রাশমিকা অভিনীত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। আয়ের দিক থেকে চলতি বছর তার ধারেকাছে নেই অন্য কোনো নায়িকা। অবশ্য অন্য কোনো বড় তারকার…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন…

বিস্তারিত

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতে ইসলামী বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা বলেছে। দলের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে, এ বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। ৬…

বিস্তারিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণপূর্বক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। এ সংস্থাগুলোর বিরুদ্ধে যেকোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয় এবং অভিযোগের স্বপক্ষে সহায়ক প্রমাণও জমা দিতে হবে বলে জানায় সংস্থাটি। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। এই ৬৬…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সকল কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে আবেদনটি করেন দলটির মহাসচিব আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করে দেন। এই বেঞ্চের কার্যতালিকায় আজ সকালে রিট আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে আদালত আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলেন। কিন্তু বিকেল চারটার দিকে বিষয়টি আবার উত্থাপন করে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানান রিট আবেদনকারীর আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। পরে আদালত এটি উত্থাপিত হয়নি…

বিস্তারিত

আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।’ আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন উপলক্ষে এ সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঋণের ফাঁদে পড়া আমাদের দেশের জন্য ভালো নয়। তখন ঋণ নিয়ে আবার ঋণ পরিশোধ করতে হবে। ইতিমধ্যে রাজস্ব বাজেটে ব্যয়ের প্রধান…

বিস্তারিত

‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপিসহ ১৮টি দল আছে এই জোটে। রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জোটের ঘোষণাপত্র পাঠ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান, এই জোটে ৬টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ১২টি অনিবন্ধিত দল রয়েছে। নিবন্ধিত দলগুলো হলো- জাতীয় পার্টি, জাতীয় পার্টি- জেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ মুসলিম লীগ। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর এগিয়ে নেওয়া, বিদ্যমান রাজনৈতিক সংকট…

বিস্তারিত

হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা সুইচ অন-অফের মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। রংপুরে নিজ বাসায় মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী হত্যাকাÐ নিয়ে কথা বলার সময় এক সাংবাদিক জানতে চান, নির্বাচনের আগে এ ধরনের হত্যাকাÐের ঘটনাকে তিনি কীভাবে দেখেন। উপদেষ্টা বলেন, নির্বাচন বলে নয়, নির্বাচনের আগেও এ ধরনের ঘটনা ঘটছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে এগুলো সব বন্ধ হয়ে যাবে তা-ও আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো…

বিস্তারিত

এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। আজ সোমবার সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষা ভবনের পেছনের অংশে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও তারা সেখানে অবস্থান নেন। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে…

বিস্তারিত