- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় এ নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। নোটিশ পাঠানো তিন আইনজীবী হলেন- মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন, মো. আতিকুর রহমান। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সকাল নিউজ/এসএফ
আগের মতো অভিনয়ে ব্যস্ততা নেই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাকে নিয়ে থাকে বেশ আলোচনা। কেননা, পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত শেয়ার করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে। এবারও তাই করেছেন, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একটি স্ট্যাটাস দিলেন গ্ল্যামারাস এ অভিনেত্রী। এতে দেখা যাচ্ছে, ছেলে শেহজাদকে নিয়ে একটি বিলাসবহুল গাড়ির শোরুমে আছেন অভিনেত্রী। ছবিতে- সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মডেলের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শেহজাদ। কখনো সে নীল-সাদা পোশাকে লাল রঙের গাড়ির পাশে পোজ দিচ্ছে, আবার কখনো গাড়ির ভেতরে বসে আছে। সব মিলিয়ে শোরুমজুড়ে ঘুরে ঘুরে গাড়ি দেখার মুহূর্তগুলোই ফুটে উঠেছে ছবিগুলোতে। সেসব…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা (এসপি) উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। আমরা যেন সুন্দর, সুষ্ঠুভাবে সেই জন্মটা দিতে পারি। তিনি বলেন, নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না। আমাদের হাতেই তার জন্ম লাভ করবে। জন্মলাভের প্রথম পদক্ষেপ হলো তোমাদের (এসপি) হাতে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন পাওয়া দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।…
ছাত্র-জনতার অভুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত। এদিন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের…
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে বর্তমান সরকার ও আগামী সংসদ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়ার পর নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা ঘোষণা করেছেন। হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে…
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি।’ দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের…
সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিতিতে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপিল বিভাগ আদেশে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত…
কয়েকদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি নরসিংদী জেলার শিবপুরে। এর আগে, গত সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। সকাল নিউজ/এমএম
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার গাড়ি বহর হাসপালের গেট দিয়ে প্রবেশ করে। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে বিএনপি নেত্রীর চিকিৎসার খোঁজ-খবর নেন প্রধান উপদেষ্টা। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা…
লালমনিরহাটে বিআরটিসি’র যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় মর্জিনা খাতুন(৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে ফকিরের তকেয়া বাজার যাচ্ছিলেন। রিকশাটি মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মর্জিনা খাতুন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন যাত্রী।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
