Author: নিজস্ব প্রতিবেদক, পাটগ্রাম (লালমনিরহাট):

লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা সার সরকার নির্ধারিত দামে বিক্রি না করে অতিরিক্ত দামে কৃষকদের দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জব্দের সময় আদালতের বিচারক স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছিলেন যে, এই সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট বিক্রি করতে হবে। কিন্তু কৃষকদের দাবি, স্থানীয় সার ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে বাড়তি দামেই এসব সার বিক্রি করা হয়েছে। অধিকাংশ কৃষকই জানেন না জব্দকৃত সার কখন, কী প্রক্রিয়ায় বিক্রি করা হয়েছে। বিক্রয়কাজে স্বচ্ছতার অভাব থাকায় ইউএনও ও উপজেলা কৃষি কর্মকর্তার তদারকি নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষকেরা। গত ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন সার বিক্রয়ের দোকানে অবৈধভাবে মজুদ রাখা সরকারি সার ও বেশি দামে বিক্রির…

বিস্তারিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) ও আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকার আজিজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার বলেন, ‘রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল। মোবাইল চার্জার বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সেই আগুনে দগ্ধ হন তারা।’ তিনি আরও জানান, তার ভাই কাঁচপুর এলাকার…

বিস্তারিত

বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলের একটি হোস্টেলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে শিশু-কিশোরসহ ২৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হোস্টেলে অবৈধভাবে মদ বিক্রি করা হতো বলে জানিয়েছে প্রিটোরিয়া পুলিশ। পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি জানিয়েছেন, স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোস্টেলে ঢুকে মদপানরত লোকজনের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে তিন বছরের শিশু, ১২ বছরের এক ছেলে ও ১৬ বছরের এক কিশোরী রয়েছে। ম্যাথি বলেন, ‘ঘটনাস্থলটি মূলত একটি ‘অবৈধ শিবিন’ বা লাইসেন্সবিহীন মদের…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল এবং ভোটের আগে-পরের কার্যক্রম পর্যালোচনা বিষয়ে সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিলের আগে রোববার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই বৈঠকে নির্বাচন ব্যবস্থাপনা নিয়েও আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন। এটি হবে বর্তমান নির্বাচন কমিশনের দশম কমিশন বৈঠক। বৈঠকের আলোচ্যসূচিতে ১০টি বিষয় রাখা হয়েছে। এগুলো হচ্ছে- তপশিল, তপশিলের আগে ও পরের কার্যক্রম, গণভোট…

বিস্তারিত

একদল অপকর্ম করে চলে গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘৫৪ বছরে দেশের মানুষ মাথা উচু করে দাঁড়াতে পারেনি। কারণ, বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভেতরে যারা চিল তারা জনগণের সম্পদ ছু’ মেরে চলে গেছে। দেশে দেশে বেগমপাড়া তৈরি করেছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে। কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি।’ গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একদল অপকর্ম করে চলে গেছে, আরেক দল বাংলাদেশে অপকর্মের…

বিস্তারিত

এ বছর বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিল অহন পাণ্ডে-অনীত পাড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। যদিও বছর শেষে চমক দেখাল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। ব্যবসার নিরিখে প্রথম দিনেই ভেঙে দিল ‘সাইরার’র রেকর্ড। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন ‘ধুরন্ধর’-এর আয় হয়েছে ২৭ কোটি রুপি। যেখানে ‘সাইয়ারা’ প্রথমদিন মোটে ২১ কোটি রুপি ব্যবসা করছিল। রণবীরের সিনেমাগ্রাফ অনুযায়ী ‘পদ্মাবত’ আয় করেছিল। আর ‘সিম্বা’র খাতা খুলেছিল ২০.৭২ কোটি দিয়ে। পরে ৩৯০ কোটি রুপি ব্যবসা হাঁকিয়ে ক্ষান্ত হয় রণবীরের এই পুলিশি ড্রামা। তেইশ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি’ ওপেনিং ইনিংসে আয় করেছিল ১১.১০ কোটি রুপি। এবার ‘ধুরন্ধর’ দিয়ে বক্স অফিসে দাপুটে প্রত্যাবর্তন অভিনেতার। রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে করোনাকাল…

বিস্তারিত

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে। একইসাথে বহুদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ‘এর ফলে বিচার বিভাগ এখন নিজস্বভাবে পদসৃজন, বাজেট বরাদ্দ, প্রশিক্ষণ উন্নয়ন ও নীতিমালা প্রণয়নসহ বিচার সংস্কারকে দীর্ঘমেয়াদি এবং টেকসই ধারা হিসেবে এগিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে।’ শনিবার (৬ ডিসেম্বর) ‘অপারেশনালাইজিং কমার্শিয়াল কোর্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান বিচারপতি এসব কথা বলেন। যৌথ উদ্যোগে রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ হোটেলের কনফারেন্স কক্ষে এই সেমিনার আয়োজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সেমিনারে প্রধান বিচারপতি বলেন, গত দেড়…

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে অবস্থান করছেন। এ নিয়ে দুদেশের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে যাচ্ছে। ভারতে হাসিনার থাকার ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এন এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে রাহুল কানওয়াল জানতে চান, শেখ হাসিনা কি ‌‌যতদিন খুশি ভারতে অবস্থান করতে পারবেন? জবাবে জয়শঙ্কর বলেন, ‘এটা তো ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবেই…

বিস্তারিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। চিকিৎসার জন্য তার লন্ডনযাত্রা এখন শুধু মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া মেডিক্যাল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরা নজর রাখছেন।’ ডা. জাহিদ আরও বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতার সরকার এয়ার অ্যাম্বুল্যান্স পাঠানোর কথা। কিন্তু তাদের এয়ার অ্যাম্বুল্যান্সে কারিগরি…

বিস্তারিত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা। প্রফেসর ইউনূসকে উদ্বৃত করে তিনি বলেন, আগামী নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আজ শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন পরিস্থিতি অনেক ভালো। পুলিশ নিজেদের গুছিয়ে নিয়ে সংহত হতে পেরেছে। কেউ পরাজিত হলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব…

বিস্তারিত