- রূপপুরে ‘পাওয়ার স্টার্ট’-এর অনুমোদন: প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যাবে পারমাণবিক বিদ্যুৎ
- মিরপুর টেস্ট: ২৭২ রানে অলআউট বাংলাদেশ, দুই দারুণ ক্যাচে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৩৪
- ইসরায়েলের নির্বাচনে অমীমাংসিত ফল: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু
- মুক্তিযোদ্ধা কোটায় প্রতারণার অভিযোগ: তিন উপসচিবকে ওএসডি, আরও তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা ঝুলে
- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
Author: ক্রীড়া ডেস্ক
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য বিশ্বজুড়ে রেকর্ড আগ্রহ দেখা গেছে। বহুল প্রতিক্ষিত এ আসরকে ঘিরে এক মাসব্যাপী র্যান্ডম সিলেকশন ড্র আবেদনপর্বে ৫০ কোটির বেশি আবেদন পেয়েছে ফিফা। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ ঘিরে বৈশ্বিক আগ্রহ যে নজিরবিহীন, এই সংখ্যা সেটিই প্রমান করেছে। গেল ডিসেম্বরের বিশ্বকাপ ড্র ও পূর্ণসূচি প্রকাশের পর ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ফিফা নিশ্চিত করেছে, তাদের ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের সবকটি দেশ থেকেই আবেদন জমা পড়েছে। আবেদনকারী দেশের তালিকায় শীর্ষে ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো…
লালমনিরহাটের পাটগ্রামে সড়কের উপর গাছ রেখেই শেষ করা হয়েছে কার্পেটিংয়ের কাজ। এমতাবস্থায় সড়ক কার্পেটিংয়ের কাজে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিয়া কনস্ট্রাকশনের বিরুদ্ধে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোটি টাকা ব্যয়ে সংস্কার করা গুরুত্বপূর্ণ আঞ্চলিক একটি সড়ক যেন ভয়ঙ্কর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তা থেকে গাছ অপসারণ না করায় বড় ধরনের মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির অবহেলা ও সমন্বয়হীনতার কারণে সড়কের অংশে গাছ রেখে প্রশস্ত করায় উপকারের চেয়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি হয়েছে। পাটগ্রাম থেকে (জিসি) জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট যেতে মুন্সিরহাটগামী (ভায়া) এ সড়কটি ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ (জিওবিএম) প্রকল্পের আওতায় ২ কোটি ৩৩…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। জানা গেছে, জেলা যুবদলের সাবেক সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ২০১৮ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বিতর্কিত ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের কাছে হেরে যান। তার বাবা প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ আসন থেকে বিএনপি দলীয় তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। কিন্তু…
ভোলা শহরের বেসরকারি ক্লিনিক বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভুল গ্রুপের রক্ত দেওয়ায় লামিয়া নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা রুজু করেছেন আদালত। বুধবার (১৪ জানুয়ারি) ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মিস কেস নং–১/২০২৬ রুজু করেন। আদালত সূত্রে জানা গেছে, গেলো বুধবার (৭ জানুয়ারি) ভোলা পৌর এলাকার মোল্লাপট্টিস্থ বন্ধন ক্লিনিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।…
দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর সিয়াম-সাধনার মাস। পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। এমন তথ্য জানিয়েছে ইসলামিক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’। শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে জানায়, আগামী রমজান শুরু হতে শতদিন বাকি রয়েছে। জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে, আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ।…
আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠক বসেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই বলে বৈঠকে থাকা একাধিক নেতা নিশ্চিত করেছেন। বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা রয়েছেন। প্রত্যাশিত…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কিছু আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন- সেই ব্যবস্থা নেওয়া উচিত।’ এছাড়া দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব…
পূর্ব ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে টানা দ্বিতীয় দিনেও রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তারা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে আশেপাশের এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো সে…
কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলে তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে ফজলুল মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী-স্ত্রী উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রথমে দুই জনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছিলেন। একই সংসদীয় আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও…
টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উত্তরে হিমেল হাওয়া গত কয়েক দিন ধরে এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারনে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শিশির বিন্দুর সাথে তীব্র শীতের কারণে এ জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষরা৷ আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এদিকে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায়…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
