- ভারতের আপত্তি উপেক্ষা, মুদ্রায় বহাল থাকছে ‘বৃহত্তর নেপাল’ মানচিত্র
- ব্যাংকার্স সিলেকশন কমিটির ৩২০ পদে নিয়োগ, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
- ঘোড়ার গাড়িতে বর, ১১৭ গাড়ির বহর—যে বিয়ে থামিয়ে দিয়েছিল ঢাকার রাস্তা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে শিশু হতাহত ৪ হাজার ছাড়াল: ইউনিসেফ
- শ্রীলঙ্কা সফরে নেই বুমরা, চোটে ছিটকে গেলেন ভারতীয় পেসার
- শাহবাগে সফল আন্দোলন, দাবি পূরণে স্বস্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- বেনজীর আহমেদ মুক্ত? আনুষ্ঠানিক নিশ্চিত নয় পুলিশ-দুদক
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টে ফের অব্যাহতি তানভীরের
Author: নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন তারা। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে রোববার থেকে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচি শেষ করে ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাত কলেজেকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াটি থমকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ার কারণে জটিলতা বাড়ছে। তাই আগামী রোববার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি…
দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে বিরোধী মতাদর্শের লোকদের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে সেটি দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়।’ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, ‘র্যাবের যেসব কর্মকর্তাকে এখানে আসামি করা হয়েছে তাদের ভার্চ্যুয়ালি শুনানির সুযোগ দিতে একজন আইনজীবী আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করেছেন। আসামিপক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সঙ্গে এই বিচারকে মুখোমুখি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা এই শুনানির সময়…
ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে জমকালো এই ড্র অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন- ‘শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ ফাইনাল ড্র-এ থাকতে চলেছেন।’ আগামী বছর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি রয়েছে কানাডা ও মেক্সিকো-ও। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বিশ্বকাপকে নিজের প্রশাসনের অন্যতম মুখ্য ইভেন্ট হিসেবেই তুলে ধরেছেন। ২০২৬-এ মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি- সেই উদযাপনের কেন্দ্রেও রয়েছে এই বিপুল আয়োজন।…
বাংলাদেশে র মতোই বৈশ্বিক বিনোদন মিডিয়ায় অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা এখনো সুবিধা ও সম্মানে পিছিয়ে আছেন। প্রায়ই এমন অভিযোগও শোনা যায়। এবার সেই অসমতার বিরুদ্ধে সরব হলেন বলিউডের চিরচেনা নায়িকা মাধুরী দীক্ষিত। মাধুরী স্পষ্টভাবে বলেন, ‘সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়ক–নায়িকার পারিশ্রমিকে বৈষম্য বহুদিনের সমস্যা। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটি কর্পোরেট সেক্টরেই রয়েছে। তবে সিনেমা ইন্ডাস্ট্রি নায়িকার পারিশ্রমিক বৈষম্য অনেক বেশি। এই বৈষম্য দূর হওয়া উচিৎ।’ ক্যারিয়ারের শুরুর দিক থেকেই মাধুরী বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান থেকে আমির খান- সবাইয়ের সঙ্গে ব্লকবাস্টার জুটি বেঁধেছেন তিনি। পূর্বের অভিজ্ঞতা তুলে ধরে মাধুরী বলেন, ‘পারিশ্রমিকে বৈষম্য চিরকালীন বিষয়।…
যে প্রক্রিয়ায় ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন এর আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এ কথা জানান। কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবার এক লাফে লিটারে বাড়ানো হয়েছে ৯ টাকা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানতো না। আমরা আধা ঘণ্টা আগে এটা জেনেছি। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এ কাজটি (ভোজ্য তেলের দাম বাড়ানো) করেছে। সামগ্রিক একত্রিতভাবে করা এই কাজটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’ এখন আপনারা কী করবেন- জানতে চাইলে উপদেষ্টা…
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।’ বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে।’ এসময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে। আজ বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট করেন। রিটে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটটিতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। রিটে আরো বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের…
ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। কখনো কখনো অন্যায় আবদার করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রæয়ারিতে সরকার গঠন করে তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।…
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় করা মামলায় এক সরকারি কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার আগে রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন তার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার ওই নারীর নাম নিশি রহমান (৩৮)। তিনি ঈশ্বরদী ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী। ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুন নূর জানান, কুকুরছানার ঘটনায় করা মামলায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয়েছে। আকলিমা খাতুন গণমাধ্যমকে বলেন,…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবীর জানান, ঢাকায় এসে ডা. রিচার্ড বিয়েল রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে যান বলে। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর আগে গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে তাঁকে (খালেদা…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
