Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবচাইতে দ্রুতগামী পরিবহন মেট্রোরেলে মিলল মাদক। গণপরিবহনের অন্যতম এ মাধ্যমকে মাদক পাচারের রুট হিসেবে বেছে নেয় একটি চক্র। সোমবার বিকেলে শেওড়াপাড়া স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে এমআরটি পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্টেশনে প্রবেশের সময় তাদের বড় ব্যাগ তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা এর আগেও দুবার মেট্রোরেলে করে সফলভাবে গাঁজা পরিবহন করেছিলেন। এবার তারা শেওড়াপাড়া থেকে মতিঝিল যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান এ বিষয়ে বলেন,…

বিস্তারিত

যাত্রীসেবার মান বাড়াতে অনলাইন রিচার্জ প্রক্রিয়ায় চালু হতে যাচ্ছে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাস। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে চালু হবে বিশেষ এই সুবিধা। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইনে রিচার্জ প্রক্রিয়া উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা…

বিস্তারিত

কয়েক দফায় ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ছোট-বড় ৩০০টি ভবন চিহ্নিত করেছে রাজউক। এমনটাই জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। রাজউক চেয়ারম্যান বলেন, ‘শুক্রবারের ভূমিকম্পে ৩০০টির মতো ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে পেরেছি। নিয়মবহির্ভূত এবং নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজউক ও ভবনমালিক উভয়েরই দায় আছে। তবে মূল দায়ী ভবনমালিক।’ তিনি বলেন, ‘যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।’ রাজউক কাউকে প্ল্যান করে দেয় না উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা…

বিস্তারিত

গত কয়েকদিনের অবিরাম ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মালয়েশিয়ার সাতটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ৪ হাজার ৮৪৪টি পরিবারের মোট ১৩ হাজার ৯১৫ জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে (পিপিএস) যেতে বাধ্য হয়েছেন। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি’র (নাদমা) ডিজাস্টার কন্ট্রোল সেন্টার থেকে প্রাপ্ত সবশেষ প্রতিবেদন মতে, সোমবার বিকেল ৪টা পর্যন্ত কেলাতান রাজ্যটি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দেশটির উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সব নিরাপত্তা এবং জরুরি সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত মোডে রাখা হয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি নিশ্চিত করেন যে, সরকার ইতোমধ্যে ৬৩টি…

বিস্তারিত

এবার এইচএসসি পাসেই চাকরি মিলবে ব্র্যাকে। শুধু তাই নয়, মাসিক সম্মানীর পাশাপাশি রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাসসহ নানা সুবিধা। প্রতিষ্ঠানটি ল্যাব সহকারী (আড়ং ডেইরি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। আগ্রহীরা আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজেস পদের নাম: ল্যাব সহকারী (আড়ং ডেইরি) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস (ব্যতিক্রমী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য)। অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস-এক্সেল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: গাজীপুর (সদর) বেতন: আলোচনা…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের লাগোয়া একটি দোকানে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পরে এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ‘বিজয় একাত্তর হলের পাশের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। চারটি ইউনিট সেখানে গিয়েছে।’ ভূমিকম্পের পর সতকর্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। রোববার বিকাল ৫টার পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অলিখিতভাবে শিক্ষার্থীদের হল ছাড়তে আরও একদিন সময় বাড়ানো হয়। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের কেউ কেউ এখনও হল রয়েছেন। হলের এক শিক্ষার্থী…

বিস্তারিত

বন্দরনগরী চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচতলা ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। ভবনের চতুর্থ তলায় কম্বলের গুদাম ও তৃতীয় তলায় জুতার গুদাম ছিল। ভবনটিতে নিয়মিত প্রায় দেড়শো কর্মী কাজ করেন। তবে ওই সময় গুদামে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ১টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় চতুর্থ তলায় কেউ ছিলেন…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটতে যাওয়ার সময় লাভলু হোসেন (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকালে আটক লাভলুকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এর আগে ভোরের দিকে উপজেলার বুড়াসারডুবি এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক লাভলু হোসেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের বাসিন্দা। তিনি একজন চোরাকারবারী বলে জানা গেছে। বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর কয়েকজন সদস্য বুড়াসারডুবি সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় তারা ভারতীয় সীমান্তে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া কাটতে যাওয়া লাভলু হোসেনকে হাতেনাতে আটক করে। আটকের পর বিজিবি লাভলু হোসেনের কাছ থেকে গরু চোরাচালানের…

বিস্তারিত

মানিকগঞ্জের সাটুরিয়ার বাউলশিল্পী আবুল সরকার মহারাজকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন ২৫৮ নাগরিক। একইসঙ্গে অবিলম্বে তার মুক্তি দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার সংবাদমাধ্যমে পাঠানো অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসের সই করা এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। একটি বিশেষ গোষ্ঠী যেন ইসলাম ধর্মের ‘সোল-এজেন্ট’ হিসেবে আবির্ভূত হয়ে দেশব্যাপী শুদ্ধি-অভিযানে নেমেছে। দুই শতাধিক মাজার ভাঙা, অসংখ্য ব্যক্তিকে মুরতাদ-কাফের-শাতিম ঘোষণা, কবর থেকে তুলে লাশ পোড়ানো, রাস্তার জটাধারী বাউল-ফকিরদের ধরে ধরে চুল কেটে দেওয়া, নারীদের চলাচল ও পোশাক নিয়ে হেনস্তা করা, নাচ, গান-নাটকের অনুষ্ঠান এমনকি খেলাধুলা ও মেলার মতো আয়োজন পÐ করার মধ্য…

বিস্তারিত

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। জার্মানির জন্য এটি এমন এক উচ্চাভিলাষী লক্ষ্য, যার সামরিক বাহিনী বহু বছর ধরেই অবহেলার শিকার। জোট সরকার আশা করছে, এই লক্ষ্য পূরণে গত সপ্তাহে অনুমোদিত নতুন বিলটি সহায়তা করবে। রাশিয়ার সম্ভাব্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য পরিবর্তনের মুখে জার্মানির সামরিক সক্ষমতা বাড়ানোই মূল উদ্দেশ্য। সিএনএনের খবরে বলা হয়, জার্মানি ২০৩৫ সালের মধ্যে বিস্তৃত এই সংস্কারের মাধ্যমে তাদের সেনা সদস্য সংখ্যা বর্তমান প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৬০ হাজারে উন্নীত করতে চায়। পাশাপাশি ২ লাখ অতিরিক্ত রিজার্ভ সদস্য নিয়োগের পরিকল্পনাও রয়েছে। প্রথম পর্যায়ে গুরুত্ব দেওয়া…

বিস্তারিত