- ভারতের আপত্তি উপেক্ষা, মুদ্রায় বহাল থাকছে ‘বৃহত্তর নেপাল’ মানচিত্র
- ব্যাংকার্স সিলেকশন কমিটির ৩২০ পদে নিয়োগ, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
- ঘোড়ার গাড়িতে বর, ১১৭ গাড়ির বহর—যে বিয়ে থামিয়ে দিয়েছিল ঢাকার রাস্তা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে শিশু হতাহত ৪ হাজার ছাড়াল: ইউনিসেফ
- শ্রীলঙ্কা সফরে নেই বুমরা, চোটে ছিটকে গেলেন ভারতীয় পেসার
- শাহবাগে সফল আন্দোলন, দাবি পূরণে স্বস্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- বেনজীর আহমেদ মুক্ত? আনুষ্ঠানিক নিশ্চিত নয় পুলিশ-দুদক
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টে ফের অব্যাহতি তানভীরের
Author: নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) রদবদল করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে সই করেছেন । এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গত ২৪ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। জানা গেছে, লটারির মাধ্যমে এসপি হিসেবে যারা নিয়োগ পেলেন তাদের এক-চতুর্থাংশ নতুন মুখ। বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে লটারির মাধ্যমে তাদের জেলা পরিবর্তন হয়েছে। এদিকে, পৃথক প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার…
অভিনয় ক্যারিয়ারে খুব কম সময়ে দর্শক মন জয় করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। একের পর এক হাসির নাটকে অভিনয় করলেও চেষ্টা করেছেন নতুন সব চরিত্র বেছে নিতে। তবে ছোট পর্দায় এবার নতুনভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় এই তারকা। যেখানে থাকছে মায়ের ভালোবাসা আর শাসনের বেড়াজালে বন্দি এক তরুণীর গল্প। নাটকের নাম ‘মায়ের শাসন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকে মা ও মেয়ের কেন্দ্রীয় দুই চরিত্রে থাকছেন মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমি। নতুন এ নাটকে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি কাজ। যেখানে দর্শক নতুন এক হিমির দেখা পাবেন। কারণ, এতে শুধু…
রোগীকে অচেতন করে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চলছিল অস্ত্রোপচার। চিকিৎসকরা তার পিত্তথলি অপসারণ করছিলেন। রোগীর কানে লাগানো হেডফোনে তখন মৃদু শব্দে বাজছিল বাঁশির সুর। অস্ত্রোপচারের সময় রোগীকে সাধারণ চেতনানাশক দেওয়া হয়েছিল। এতে তার মস্তিষ্ক কিছুটা নিস্তেজ হলেও শ্রবণশক্তি সক্রিয় ছিল। চিকিৎসকরা বলছেন, অস্ত্রোপচারের সময় সংগীত না শোনা রোগীর তুলনায় সংগীত শোনা রোগীর জ্ঞান ফেরাতে কম মাত্রার ওষুধ প্রয়োগ করতে হয়েছে। অ্যানেসথেশিয়ার সময় সংগীত বাজালে রোগীর কম মাত্রার ওষুধের প্রয়োজন হয় এবং এটি জ্ঞান ফেরানোর কাজেও কিছুটা ভূমিকা রাখে বলে দিল্লির মাওলানা আজাদ মেডিকেল কলেজ ও লোক নায়ক হাসপাতালের একটি গবেষণায় বলা হয়েছে। মাওলানা আজাদ মেডিকেল কলেজের গবেষক তানভি গোয়েল বলেন,…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন দুই আসামি। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। একই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব স্থাবর–অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। শেখ হাসিনার…
বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমদানিকারকদের চাপ থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত বদল হবে না।’ আজ বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান তুলে ধরেন। উপদেষ্টা বলেন, ‘বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে। কিন্তু দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানি খুলছে না। কৃষকের স্বার্থই এখানে প্রধান।’ আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে…
আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। দল নির্বাচন নিয়ে বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অধিনায়ক। দলে শামীম হোসেনের বাদ পড়া ও অধিনায়কের সঙ্গে নির্বাচকদের সঙ্গে যোগাযোগের ঘাটতি নিয়ে ক্ষোভের বিস্ফোরণ দেখা গেল লিটনের কথায়। তার দাবি, দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হয় না। অভিযোগের তিরটা বেশি গেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দিকে। চলতি সিরিজের দল থেকে শামীম হোসেনের বাদ পড়াকে ঘিরে একটি প্রশ্ন নিয়ে লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে…
রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভবনটিতি আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম বলেন, ‘বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।’ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ডেন্টাল অনুষদের ক্লাসরুম সংলগ্ন করিডরের সিলিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস বেলা ১১টা ১৪ মিনিটে হাসপাতালে আগুন লাগার খবর পায়। তাৎক্ষনিক সাতটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ…
জনসংখ্যা ও পরিধি দিন দিন বাড়ায় নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। আর এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকার প্রথম স্থানে চলে আসবে। আজ বুধবার জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয়তে ঢাকা। আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সর্বশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত…
সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার পিলখানায় বিজিবির ৫ ব্যাটালিয়ন মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আজ এখানে খুব সুন্দর একটি মহড়া দেখলাম। এটি পুরোপুরি আমাদের নির্বাচনী সংস্কৃতি বিবেচনায় করা হয়েছে। সাধারণত নির্বাচনে যেসব ধরনের ঘটনা ঘটে বা যে ভাবে নির্বাচন পরিচালিত হয়, সব কনসিভেবল ডাইমেনশন মাথায় রেখে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, নির্বাচনী ডিউটি নিয়মিত আসে না। ৪ থেকে…
ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দীর্ঘ পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালী এলাকার তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে। ফায়ার…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
