Author: নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি গয়না পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম লকার দুটি খুলে গয়নাগুলো জব্দ করে। এর ফলে প্রথমবারের মতো আদালতের অনুমতি নিয়ে  হাসিনার ব্যাংকের লকার খোলা হলো। এর আগে গত ১৭ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার দুটি লকার জব্দ করে। ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতে জব্দ করা হয়।

বিস্তারিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘সরকার বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন বলেছে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত। সরকারের প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা রাখতে হবে। ত্রুটি হলে, ভূল হলে সাংবাদিকরা দেখিয়ে দেয়ার জন্য আছেন।’ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণের আগে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের কাজটি সুন্দরভাবে করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর। তাদের গণতান্ত্রিক আচারণ, সহনশীলতা ও সুন্দরভাবে সঙ্গতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে অরাজকতা হয়। সুশৃঙ্খল…

বিস্তারিত

নারীদের ভোটে আগামী নির্বাচনে ধানের শীষ জয়লাভ করবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘আমাদের ৫০ শতাংশ ভোটার হচ্ছেন নারীরা। এই মায়েদের ভোটে বেগম খালেদা জিয়া ৯১ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন।’ তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ভোটে এই মা-বোনরাই ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ খালেদা জিয়া বেঁচে থাকবেন এবং এই ভোটের মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটাই হলো আগামী দিনের বাংলাদেশ। এর বাইরে যদি কিছু হয় এই বাংলাদেশ থাকবে না।’ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী ভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জিয়া মঞ্চ আয়োজিত দোয়া মাহফিলে ও কোরআন খতম…

বিস্তারিত

মেট্রোরেল লাইনে ওপর একটি ব্যাগ পড়ে থাকার ঘটনায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে যাত্রী সাধারণের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মেট্রোরেল লাইনের পড়ে থাকা ওই ব্যাগটি অপসারণ করার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে। ফেসবুকে ডিএমটিসিএল জানায়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মধ্যে মেট্রোরেল লাইনের ওপর একটা ব্যাগ পাওয়া যায়। সেটি অপসারণের জন্য দুপুর ৩টা ৪৪ মিনিট থেকে বিকেল ৪টা ৪ মিনিট পর্যন্ত (২০ মিনিট) ট্রেন চলাচলে সাময়িক মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।…

বিস্তারিত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার বিকালে শাহবাগ মোড়ে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। শাহবাগে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার ‘রঙিন হবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যে কোনো কালি।’ তিনি বলেন, ‘আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। সে অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি এগোনো হবে। সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। প্রবাসীরাও গণভোট দিতে পারবেন।’ ব্যালট পেপার…

বিস্তারিত

ডিসেম্বরের প্রথমার্ধের যেকোনো সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেওয়া হবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে আমাদের নির্বাচন করার কথা বলা হয়েছে। আমরা ভোটের দুই মাস আগে সিডিউল ঘোষণা করবো। আপনারা ধরে নিতে পারেন ডিসেম্বর মাসের প্রথমার্ধেই তফসিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এসব কথা বলেন। মো. সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে, তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ভোটার উপস্থিতি বেশি হবে। পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন,…

বিস্তারিত

রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট নিয়ন্ত্রণ কাজে যুক্ত হতে ঘটনাস্থলে পৌঁছেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে; পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। অিাগুণের ভয়াবহতায় আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট, আরও পাঁচটি ইউনিট যুক্ত…

বিস্তারিত

প্রায় ১২,০০০ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর ইথিওপিয়ায় একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে রবিবার। এই অগ্ন্যুৎপাতের ফলে আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঁচুতে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং তা লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান ও ভারতের দিকে ধাবিত হয়। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস সেই ছাইয়ের ধোঁয়াকে বহন করে বহু দেশে নিয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লিতেও সেই ছাই ধোঁয়া পৌঁছে গেছে। এনডিটিভি বলছে, রবিবার দিবাগত রাতে দিল্লিতে দেখা গেছে এই ছাই ধোঁয়া। এতে বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ইথিওপিয়ার আফার অঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি রবিবার সকালে অগ্ন্যুৎপাত করে। এর ফলে বায়ুমণ্ডলের বহু হাজার ফুট ওপরে…

বিস্তারিত

হালের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা’র বিরুদ্ধে অভিযোগ এনেছেন শরীফ খান নামে প্রযোজক দাবি করা এক ব্যক্তি। কলকাতার নির্মাতা এম.এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে নাকি ফেরত দেননি তিশা- এমন অভিযোগই তুলেছেন তিনি। এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী তিশা। তার আইনজীবী জসীম উদ্দিন বলেছেন, ‘তানজিন তিশাকেই সরাসরি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রযোজক দাবি করা শরীফ খান গণমাধ্যমে বলেছেন, তিশা’র অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে। বাদ পড়ার পর অগ্রিম নেয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন তিশা। এ অভিযোগ মিথ্যে।’ এ বিষয়ে তিশা বলেন, ‘এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট…

বিস্তারিত