- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রহমত আলী নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পিতার অভিযোগের ভিত্তিতে পুত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রহমত আলী নামের ওই যুবককে এ দণ্ড প্রদান করেন। রহমত আলী সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গোড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ডের আমিনুর ইসলামের ছেলে। পুলিশ জানায়, নেশার টাকা না পেয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে আগুন দেয় রহমত আলী। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে রহমতের বাবা আমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে পুলিশ রহমতকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির…
নির্বাচনি আইন ও বিধি সংশোধনের ক্ষেত্রে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই নিবার্চন কমিশন (ইসি) ইচ্ছামতো নানা পরিবর্তন করছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘নির্বাচন সংক্রান্ত কাজ কোনোভাবেই এককভাবে করা সম্ভব নয়। বরং সব স্টেকহোল্ডারের মতামত নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’ আজ (১৯ নভেম্বর) বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নিয়ে জোনায়েদ সাকি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘নির্বাচনি বিধি, আইন ও প্রক্রিয়ায় পরিবর্তন আনার আগে ইসিকে সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলাপ-আলোচনা করা উচিত ছিল। জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তার মুহূর্তে এ ধরনের আলোচনার গুরুত্ব আরও বেশি।’ দলের নিবন্ধন পাওয়ার…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে। বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে। শর্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইব্রেরি ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা-২০২৫…
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচন সফল করতে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা। নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।’ আজ (১৯ নভেম্বর) বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির চতুর্থ দিনের প্রথম পর্বের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘কমিশনের প্রত্যাশা- সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি…
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ (১৯ নভেম্বর) বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা নেই। কোনো অস্থিরতার সম্ভাবনাও নেই। শেখ হাসিনার রায়কে ঘিরেও কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি।’ তিনি বলেন, ‘বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি…
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলেও অন্ধকারে তারা পালিয়ে যায়। বুধবার ভোর ৪টার দিকে রেলস্টেশনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আরএনবির সদস্যরা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, আগুন লাগার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, বগির কয়েকটি সিটে দাউদাউ করে আগুন…
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (১৯ নভেম্বর) বুধবার শুরু হওয়া ঢাকা টেস্টের কেন্দ্রীয় চরিত্রে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। কারণ, বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট মুশফিকের শততম ম্যাচ। তাই সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের পাদপ্রদীপের সব আলো কেড়ে নেবেন তিনি। এই সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটারের মাইলফলককে স্মরণীয় করে রাখতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি পরিকল্পিতভাবে মিরপুরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। এক কথায় মুশফিককে ঘিরেই সব আয়োজন। রোমাঞ্চকর এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মুশফিক নিজেও সর্বাত্মক সহযোগিতা করছেন। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও…
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (১৯ নভেম্বর) বুধবার দুপুর ১টার দিকে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেডে নামে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে কারখানা থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, ‘ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, ‘আগুন…
তৈরি পোশাক, ট্যানারি ও ওষুধসহ বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরিকাঠামো এখন থেকে তিন বছর পরপর পুনর্নিধারণ করতে হবে। এতে করে বিভিন্ন শিল্প খাতের শ্রমিকের মজুরি বাড়বে। সংশোধিত শ্রম আইনে এমন বিধান রাখা হয়েছে। আর এত দিন ন্যূনতম এই মজুরিকাঠামো পাঁচ বছর পরপর নির্ধারণ হতো। গত সোমবার রাতে শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন সংশোধনের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। তারও আগে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় কোন কোন বিষয়ে সংশোধন হবে, তা নিয়ে ঐকমত্য হয়। সংশোধিত এই আইনে, শ্রমিকের সংজ্ঞা স্পষ্ট করার পাশাপাশি…
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন তিনি। তাকে বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রুবাবা দৌলা নারী বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। পূর্বে ওই দায়িত্বে ছিলেন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এখন থেকে তিনি নারী উইংয়ের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া আব্দুর রাজ্জাককে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান করা হয়েছে। এর আগে ওই দায়িত্ব পালন করছিলেন প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদও পেয়েছেন নতুন দায়িত্ব। তাকে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
