Author: নিজস্ব প্রতিবেদক

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের বক্তব্য ও বিবৃতি প্রচার না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। পোস্টে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির বরাত দিয়ে দণ্ডিত আসামিদের বক্তব্য-বিবৃতি প্রচারে উদ্বেগ জানিয়ে সতর্ক করা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে বলে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ন করছে বলে জানানো হয়। এনসিএসএ…

বিস্তারিত

গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পল্লবী থানার ওসি মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্যসচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার…

বিস্তারিত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন। আজ সোমবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই রায় ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে বিভক্তি থাকলেও হাসিনার বিচার ইস্যুতে সবাই একাট্টা। ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত খুনি হাসিনাকে দেশে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তারা। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনার যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটি শুধু অতীতের বিচারই নয় বরং ভবিষ্যতের জন্য একটি শিক্ষা।’ রায় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু…

বিস্তারিত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে (নোটেড)। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং দেশটির জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। এ অঞ্চলে দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস ও সম্পর্কের কথা উল্লেখ করে ভারত জানিয়েছে, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে…

বিস্তারিত

বাংলাদেশে অনলাইন নিরাপত্তা, ডিজিটাল আচরণবিধি বাস্তবায়ন এবং ক্ষতিকর অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারে রাজধানীতে আজ গুরুত্বপূর্ণ এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও টেরে দেস হোমস নেদারল্যান্ডস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে অংশ নেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (ISPAB), বিটিআরসি, গণমাধ্যম এবং বিভিন্ন অংশীজন। সংলাপে শিশুদের অনলাইন নিরাপত্তা, সাইবার স্পেসে নৈতিক আচরণ, কনটেন্ট মনিটরিং, অভিভাবকের ভূমিকা এবং সমন্বিত ডিজিটাল নীতি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিষদ সদস্য তাহমিনা রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস…

বিস্তারিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একই পরিবারের ব্যবসায়ী ৩ ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার(১৬ নভেম্বর) রাতে বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী। জানা গেছে, উপজেলার ভাদাই ইউনিয়নের সজিব বাজারের প্রতিষ্ঠিত মুদি ব্যবসায়ী জামাল উদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে একই এলাকার ছোটপাড়া গ্রামের আবু তালেব লালোর। পুর্ব শত্রুতার জেরে গত শনিবার রাতে দেশিয় অস্ত্রে দলবল নিয়ে জামাল উদ্দিনের দোকানে হামলা ও লুটপাট চালায় আবু তালেব লালো। খবর পেয়ে জামাল উদ্দিনকে বাঁচাতে গিয়ে দেশি অস্ত্রে হামলার শিকার হন জামালের অপর দুই ভাই ব্যবসায়ী কাশেম আলী ও ব্যবসায়ী নওশাদ আলী গুরুতর জখম হন।…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদÐ দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু…

বিস্তারিত

এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান চায়ের চুমুকে’র এবারের পর্বে অতিথি হয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার-সুরকার আশিক বন্ধু। পর্বটি প্রচার হবে সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭ টা ৩০ মিনিটে। শম্পা মাহমুদ ও মোস্তাক হোসেন এর প্রযোজনা এবং ভাবনা আহমেদের উপস্থাপনায় এবারের পর্বে আশিক বন্ধু কথা বলেছেন তার নিজের লেখা গান, সুর এবং পরিচালনার বিষয়ে। তার লেখা টাইটেল গান নিয়ে বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তাও আলোচনায় উঠে এসেছে। এছাড়াও নায়িকাদের বিয়ে সংসার বিতর্কিত বিষয় এবং দেশ ছেড়ে বিদেশে অবস্থান করার কারণ সহ মিডিয়া চলচ্চিত্র সংগীতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখোমুখি হয়েছেন তিনি। প্রাণবন্ত এ মিডিয়া আড্ডা প্রসঙ্গে আশিক বন্ধু বলেন, ‘চায়ের…

বিস্তারিত

যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ কঠোর নির্দেশনা দেন। ডিএমপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, ‘আমি ওয়্যারলেসে [বেতার বার্তা] বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’ সম্প্রতি চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তার…

বিস্তারিত

প্রবাসী বাংলাদেশিরা চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২০ লাখ (১.৫২ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৫৭৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাস আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারায় আছে। চলতি মাসের বাকি সময় একই ধারায় রেমিট্যান্স এলে নভেম্বর শেষে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সর্বশেষ অক্টোবর মাসে রেমিসট্যান্স এসেছে ২৫৬…

বিস্তারিত