- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদলকে। প্রতিনিধিদরটির নেতৃত্বে ছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী। মূলত একই দলের অপর অংশের আপত্তিতে তাদের চলে যেতে বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে এ ঘটনা ঘটে। ইসি সূত্র জানায়, একই দলের অপর অংশের আপত্তির কারণে তাদের চলে যেতে বলা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপ শুরু হওয়ার কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের…
বিধবা নারীর জমি লীজ দেয়ার অভিযোগ উঠেছে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেলে মফস্বল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগীর মামা ওয়াজেদ আলী সরকার। সংবাদ সম্মেলনে ওয়াজেদ আলী সরকার জানান, সিএস খতিয়ান অনুযায়ী রংপুর নগরীর নীলকন্ঠ এলাকায় দুটি দাগে মোট ৩১ শতক জমির মালিক ছিলেন চন্দ্র মোহন নামে এক ব্যক্তি। তিনি ওই জমির খাজনা চালাতে ব্যর্থ হলে তা জোতদারের কাছে হস্তান্তর করেন এবং পরবর্তীতে অজিত কুমার সেন গুপ্ত নামে এক ব্যক্তি সেই জমি পত্তন নেন। এরপর অজিত কুমার সেন গুপ্ত ১৯৮৫ সালের ৩০ জুন হাবিবুর রহমানের কাছে ওই ৩১ শতক…
হালের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় রোববার (১৬ নভেম্বর) তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন…
বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার বক্তব্যের পর ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এ বিষয়ে তিনি ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। চার দিন পর সেই চিঠির উত্তর দিয়েছে বিসিবি। তাবিথ আউয়াল চিঠিটি পেয়েছেন। বিসিবি সভাপতি আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, আসিফ বিসিবি পরিচালক হলেও কনফারেন্সে তাকে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছিল। চিঠিতে লেখা আছে, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য…
রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বর থেকে কাজ শুরু করবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রায়েরবাজার কবরস্থানে রোববার (১৬ নভেম্বর) সকালে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে।’ সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা…
লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া একই উপক‚লে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপক‚লে এই ঘটনা ঘটে। আজ রবিবার সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্টের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড বলছে, আল-খোমস উপকূলে প্রায় ১০০ জনকে বহনকারী দুটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরের কাছে দুটি নৌকার উল্টে যাওয়া খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর…
আজকের প্রজন্ম নবান্নকে চেনে শুধু গল্পে, সিনেমায় বা পাঠ্যবইয়ের পাতায়। মাঠে নতুন ধান ওঠে ঠিকই, তবে নেই আগের সেই প্রাণচাঞ্চল্য বা অপেক্ষার উত্তেজনা। আধুনিকতার ছোঁয়া, ব্যস্ত জীবনের চাপ আর ধর্মীয় কিছু ব্যাখ্যার কারণে নবান্নের উৎসব যেন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। আগে অগ্রহায়ণ এলেই গ্রামবাংলা জুড়ে পিঠা–পায়েসের ঘ্রাণ, আত্মীয়-স্বজনের সমাগম আর নতুন ধানের ভাত রান্নার ধুম পড়ে যেত। এখন সেসব যেন শুধু স্মৃতির পাতা। লালমনিরহাটের পাঁচ উপজেলা- সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম-এ এখন আমন ধান কাটার ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে। হেমন্ত শেষে শীতের আগমনী ছোঁয়ায় মাঠের পর মাঠ জুড়ে দুলছে সোনালি ধান। কৃষকের ক্লান্ত চোখে ফুটে উঠছে নতুন ধানের ঘ্রাণে…
আশরাফুল হককে ত্রিভুজ প্রেমের কারণে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে ড্রামের ভেতর থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় জরেজুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। অপরদিকে, আশরাফুলের প্রেমিকা শামীমা আক্তার ওরফে কোহিনুরকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, আশরাফুলকে ফাঁদে ফেলে জরেজুল ও শামীমা ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করেছিলেন। পরে তাকে হত্যা করা হয়। আইন-শৃংখলাবাহিনীর পাওয়া দু’রকম তথ্যে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। গত ১৩ নভেম্বর জাতীয় ঈদগাহ মাঠের পাশের পড়ে থাকা ড্রাম থেকে ২৬ টুকরো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় সনাক্ত করা…
ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ভয়াবহ হারে! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যেন থামছেই না। সর্বশেষ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় ৭৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে (সিটি…
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘যারা লকডাউন দিচ্ছে আর যারা বেহেশতের টিকেট দিতে চায়, তাদের মধ্যে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আছে।’ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যেটা (যেই সম্পর্ক) ৮৬ এবং ৯৬ সালে হয়েছিল। এরা ১৭২ দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে মিছিল-মিটিং দেখায়। তাদের কিছু কর্মী আছে গুপ্তভাবে। এই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভেতরে বাইরে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
