Author: স্টাফ রিপোর্টার, হাতীবান্ধা (লালমনিরহাটে):

রাষ্ট্রীয় মর্যাদায় লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ যোহর স্থানীয় বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকালে কালীগঞ্জ থানাধীন হাজরানিয়া স্কুল মাঠে (গায়েবী জানাজা) গার্ড অব অনারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। নিহত আব্দুল আজিজ তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদের পিতা। এর আগে গত বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েয়েছিল ৭৩ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া…

বিস্তারিত

দেশে এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং জনগণ বিএনপির পাশে রয়েছে।’ বুধবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটার টায় কেরানীগঞ্জ উপজেলার গোয়ালখালী উচ্চ বিদ্যালয় মাঠে বাস্তা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ জনগণের ওপর দমন, পীড়ন চালিয়েছে এবং ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। জনগণ তাদের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন, ‘গত ১৫ বছরের কলঙ্ক সবাই দেখেছে। আওয়ামী…

বিস্তারিত

ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে সেই দায় প্রধান উপদেষ্টাকেই বহন করতে হবে।’ তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রকাশিত প্রতিবেদনে বিএনপি যে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, সেগুলো নেই! পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন- এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এটা প্রতারণা। জাতীয় প্রেস ক্লাবে বুধবার (৩০ অক্টোবর) ‘বিচার-সংস্কার-নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান…

বিস্তারিত

এবার আজানের জন্য নিজের গান থামালেন  সনু নিগম। এমন ঘটনায় রীতিমতো প্রশংসায় ভাসছেন উপমহাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী। মাইকে জোরে আজানের শব্দ নিয়ে একসময় যিনি ঘোর আপত্তি তুলে সমালোচিত হয়েছিলেন, এবার তিনিই তার উল্টোটি করে সবার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। ভারতের শ্রীনগরে প্রথমবারের মতো অনুষ্ঠান করতে গিয়েছিলেন এ সংগীতশিল্পী। সেখান থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আজান শুরু হবে বলে দুই মিনিটের বিরতি নেন গায়ক। সনু বলেন, আমাকে দয়া করে দুই মিনিট সময় দিন। এখানে এখনই আজান শুরু হবে। এই বলে অনুষ্ঠান বন্ধ রাখেন কিছুক্ষণ। উপস্থিত দর্শক-শ্রোতা সনুর এই আচরণের যথেষ্ট প্রশংসা করেন। নেটিজেনরাও প্রশংসায় ভাসাচ্ছেন গায়ককে।আজান শেষ হওয়ার পরে ফের অনুষ্ঠান…

বিস্তারিত

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৪৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে লিটন দাসরা। বাংলাদেশের হয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৬১ রান করেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৩ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এ ছাড়া তাওহিদ হৃদয় ১২ ও জাকের আলী ১৭ রান করেছেন। এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় না ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওভারে একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রেন্ডন কিং। দ্বিতীয় ওভারে এসেই…

বিস্তারিত

কোন চাঁদাবাজ, দখলদার বিএনপির সদস্য হতে পারবে না জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক যে কেউ দলের সদস্য হতে পারবেন।’ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর একটি রিসোর্টে আয়োজিত জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীসগ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।…

বিস্তারিত

পল্লীকবি জসীমউদ্‌দীনের পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য (এমপি) ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ও তাঁর ভাই বিলাল হোসেনের বিরুদ্ধে। কবিপুত্র জামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানার অভিযোগ ও তথ্য মতে, বেহাত হতে বসেছে কবির পৈতৃক সম্পত্তি, সেই সঙ্গে ধূলিসাৎ হতে চলেছে কবির মেজো ছেলে জামাল আনোয়ারের ‘কবি জসীমউদ্‌দীন শিক্ষানিকেতন’ গড়ার স্বপ্ন। ‘আসমানী’ কবিতায় অসহায় এক নারীর জীবনগাথা এঁকেছিলেন পল্লীকবি জসীমউদ্‌দীন। আজ কবির নিজের পুত্রবধূই বাড়ি হারানোর আতঙ্কে রয়েছেন। কবির পুত্রবধূ অভিযোগ করেন, তার স্বামীর আকস্মিক মৃত্যুর জন্যও আজাদ পরিবারের দখল-নৈরাজ্যকে দায়ী। রাজিয়া সুলতানা বলছেন, ওয়ারিশি মালিকানার জটিলতার সুযোগ নিয়েছে এ কে আজাদের পরিবার। কবিপুত্র গত…

বিস্তারিত

তুরষ্ক প্রবাসী, আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সকাল নিউজ সম্পাদক শিহাব আহমেদ-এর পিতা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় লালমনিরহাটের পাটগ্রাম-বড়খাতায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ যোহর (দুপুর ২ টায়) বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া ৯ ছেলে ও…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিছানার নিচ থেকে বিপুল পরিমান মাদকসহ মশিউর রহমান(২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় রংপুর র‍্যাব১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। আটক যুবক উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা গ্রামের আইয়ুব আলীর ছেলে। প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদক পাচার করে নিজ বাড়িতে রেখে সারা দেশে পাইকারী বিক্রি করেন মশিউর রহমান। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। এ সময় মশিউর রহমানের বাড়ি তল্লাশী চালিয়ে…

বিস্তারিত

ভয়ানক গর্ত, খানাখন্দ আর ধূলায় আচ্ছন্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কোথাও ছোট, কোথাও বড় গর্ত; কোথাওবা খানাখন্দ ভরাটের নামে ইট বিছিয়ে সাময়িক জোড়াতালি। নিম্নমানের কার্পেটিংয়ের কারণে সড়কের মাঝখানে তৈরি হয়েছে উঁচু ঢিবি। ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় গাড়ি চলাচলের সময় ধুলোবালি উড়ে চারদিক অন্ধকার হয়ে যায়। অথচ, এই সড়ক দিয়েই প্রতিবেশি দেশ ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। জেলার পাঁচ উপজেলার প্রধান যোগাযোগের মাধ্যম এই লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটি যুক্ত হয়েছে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে। প্রতিদিন শত শত ট্রাক, বাস ও ছোট-বড় যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু দিন দিন এটি হয়ে উঠছে চলাচলের অযোগ্য। কোথাও বড়…

বিস্তারিত