Author: আন্তর্জাতিক ডেস্ক

গাজায় নির্বিচারে ইসরাইলের চালানো গণহত্যা, দুর্ভিক্ষ ও বর্বর হামলা জার্মানি না দেখার ভান করে চলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, ‘ইসরাইলের হাতে পারমাণবিক ও অন্যান্য অস্ত্র রয়েছে, যা তারা গাজায় ব্যবহার করছে এবং হুমকি দিচ্ছে। অথচ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে এসব অস্ত্র নেই।’ তিনি বলেন, ‘যুদ্ধবিরতির মধ্যেও গত কয়েক দিনে ইসরাইল আবারও গাজায় হামলা চালিয়েছে। জার্মানি কি এসব দেখছে না? গাজার দুর্ভিক্ষ ও হত্যাযজ্ঞ বন্ধ করা তুরস্ক, জার্মানি ও অন্যান্য দেশের মানবিক দায়িত্ব।’ এরদোগান বলেন, ‘তুরস্ক ও জার্মানি গাজায় যুদ্ধ বন্ধে…

বিস্তারিত

বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বাংলা চলচ্চিত্রের চিরসবুজ অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। পরিবার জানিয়েছে, এরই মধ্যে প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। জনপ্রিয় এ অভিনেতা এখন অবস্থান করছেন লন্ডনে তাঁর একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে, এখন চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’ তিনি আরও জানান, ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়।…

বিস্তারিত

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘যে যেটেই বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না। ২৭০ দিন আলাপ আলোচনার পর যদি আপনাদের ঐকমত্য না আসে, এখন আমরা আসলে কীভাবে কী করব, এটা নিয়ে সত্যি আমাদের একটু চিন্তা করতে হচ্ছে।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশন গত…

বিস্তারিত

সঞ্চয়পত্রের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ মারুফ এলাহী রনিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মারুফ এলাহীর ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরমে পরিচয় শনাক্তকারী মহিউদ্দিন আহমেদকেও আসামি করা হয়েছে। অপর দুই আসামি হলেন– এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার গ্রাহক মো. আরিফুর রহমান মিম এবং তার পরিচয় শনাক্তকারী আল আমিন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মো. খালিদ বাদী হয়ে এ মামলা করেন। আসামি আরিফুর রহমান মিমকে মতিঝিল এলাকা থেকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহায়তায় বেআইনিভাবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংককে দেওয়া ইউজার আইডিতে…

বিস্তারিত

গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত কপি থেকে বিএনপির স্বাক্ষরিত পাতা সরিয়ে ফেলা হয়েছে অভিযোগ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনে বিজয়ের পথ সুগম করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল, সেই পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের অন্ধ গফুরের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, একটা ফ্যাসিবাদী আমল সরে গিয়েছে। বিরোধী দলের কণ্ঠকে…

বিস্তারিত

চলতি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা এই কর্মকর্তা একসঙ্গে দুটি সংস্থারই দায়িত্বে ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই কর্মকর্তাকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় দুই মাস পর ১৮ মে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব…

বিস্তারিত

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর দেশীয় চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর পর থেকে সালমান শাহ’র মা সহ পরিবারের সদস্যরা দাবি করে আসছেন, সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সেটিকে অপমৃত্যু মামলায় বারবার আত্মহত্যা বলেই দেখানো হয়েছে। এই মৃত্যু রহস্যের জট খুলতে অবশেষে প্রায় ২৯ বছর পর ২০ অক্টোবর আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। ফলে দেশীয় চলচ্চিত্রের নন্দিত এ চিত্রনায়কের মৃত্যু রহস্য নতুন করে আলোচনায় আসে। মামলার এজাহারে সালমান শাহ’র প্রাক্তন স্ত্রী সামিরা হক প্রথম আসামি এবং বন্ধু ডন, ব্যবসায়ী…

বিস্তারিত

‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত প্রতীকের তালিকায়। প্রতীকটি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। তবে, নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পরও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জানিয়েছেন, শাপলা ছাড়া অন্য কোন প্রতীক নেবেন না তারা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে এনসিপি নেতারা এ কথা বলেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, ‘আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’…

বিস্তারিত

নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। প্রতীকটি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এর আগে ‘শাপলা’ প্রতীক নিয়ে ৪ মাস ৯ দিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানাপোড়েন চলছিল সংস্থাটির। এখন এনসিপির ‘চাপে’ তফসিলে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা’ আর ‘শাপলা কলি’-র মধ্যে পার্থক্য আছে। এটা ব্যাখ্যার অবকাশ রাখে না। নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘বিরূপ সমালোচনার কারণে কিছু প্রতীক সংযোজন-বিয়োজন করা হয়েছে। যার মাঝে ‘শাপলা কলি’ প্রতীকও রয়েছে।’…

বিস্তারিত

দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ খাবারের সংকটে পড়তে যাচ্ছে বলে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে উঠে এসেছে। পাশাপাশি ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির মুখোমুখি হওয়ার আশঙ্কাও করা হয়েছে এতে। আগামী ডিসেম্বরে দেশে যখন পুরোপুরি চলবে নির্বাচনী ডামাঢোল, তখন খাবারের সংকটে থাকবে লাখ লাখ মানুষ। তার মানে, একদিকে নির্বাচনী তোড়জোর অন্যদিকে খাদ্য সংকট। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, ১৩ জেলার দেড় কোটি মানুষের জন্য খাদ্য সংকট এখন বড় উদ্বেগের বিষয়। সঙ্গে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাবারের…

বিস্তারিত