- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
Author: নিজস্ব প্রতিবেদক
আমাদের সেফ এক্সিটের দরকার নেই মন্তব্য করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।’ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত ৫৫ বছর যে দুঃশাসন দেখলাম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম; আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে…
আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব, যেইভাবে যা সহায়তা চাইবে সেভাবেই সরকারকে সহায়তা করা হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আর কোন দল করবে না, তা দেখার দায়িত্ব সরকারের নয়।’ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই, বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে।’ এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ…
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে এসময় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও রাতে অপরিবর্তিত থাকতে পারে। আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে- এমন অবস্থায় আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের…
‘আইনের শাসন কাকে বলে- নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা দেওয়া হবে। তবে তারা যদি সেই ক্ষমতার যথাযথ ব্যবহার না করেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে।’ তিনি আরো বলেন, ‘আইনের শাসন কাকে বলে- তা আমরা আগামী নির্বাচনে দেখাতে চাই। প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন স্বচ্ছ ও…
বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়। বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে। যা যেকোনো পিতা-মাতা তাদের নিজের সন্তানের জন্য কামনা করেন।’ আজ শনিবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। প্রতিবছর ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিনটি বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার, স্বপ্ন ও নেতৃত্বের প্রতীক হিসেবে উদ্যাপিত হয়। জাতিসংঘের নির্ধারিত ২০২৫ সালের আন্তর্জাতিক কন্যাশিশু…
ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর।’ আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রসঙ্গ তুলে ধরে এ সময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি।’ শামসুজ্জামান দুদু বলেন, ‘আশা করি জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়গুলো জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো…
আবারও সংশোধন করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এর মাধ্যমে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে। ফলে এ আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন এবং তদন্তাধীন মামলাও বাতিল বলে গণ্য হবে। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন। ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আইন উপদেষ্টা বলেন, ‘গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত…
কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে সেটি গণতন্ত্র হয় না।’ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশগ্রহণ করেন নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।…
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার নন্দিত মডেল-অভিনেত্রী তানজিন তিশা। এরেই মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় এই গ্ল্যামারাস অভিনেত্রীর। শাকিব অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ এ নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিশা। এতদিন ধরেই গুঞ্জন চলছিল- তানজিন তিশা সিনেমায় আসছেন। অবশেষে সেটি বাস্তব হলো ‘সোলজার’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সাকিব ফাহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তিশা এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন। আগামীকাল শনিবার ১১ অক্টোবর থেকে শাকিব খানের বিপরীতে অভিনেত্রী তিশা শুটিংয়ে অংশ নিবেন। দেশপ্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। পরিচালক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে…
ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘এই সংশয় ধুয়েমুছে গেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।’ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র পর্যবেক্ষণ করেন। প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক নির্বাচন দেখেছি, এখন আমরা সেই জায়গা থেকে সরে এসেছি।’ তিনি আরও বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
