- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
Author: নিজস্ব প্রতিবেদক
দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় থেকে এ দেশের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করেছে মন্তব্য করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিগত দিনের সরকার দেশের সাধারণ মানুষ নিয়ে কখনও চিন্তা করেনি। কিভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয় তা কখনও ভাবেনি। বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে।’ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী এলাকার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর ধসে যাওয়া সংযোগ সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, ‘এ দেশের মানুষ মনে করেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। মানুষের কল্যাণে কাজ করব। তারই…
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে জানিয়ে সাবেক উপমন্ত্রী, বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেছেন, ‘সরকার সেদিকে গুরুত্বই দিচ্ছে না। বিদেশি অর্থ ছাড়াও দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। চীন সরকার আমাদের বলেছে সরকার গ্রীন সিঙ্গেল দিলেই কাজ শুরু করবে। আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় গোটা রংপুরকে আমরা অচল করে দিতে বাধ্য হবো।’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির অংশ হিসেবে গণ মিছিল শেষে গণসমাবেশে প্রধান…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মন্তব্যে তোলপাড় চলছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। এরই মধ্যে নতুন মন্তব্যে যুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ‘৭২ বছরের বেশি বয়সে এসে সেফ এক্সিটের কথা ভাবতে হলে সেটি দুঃখের বিষয় হব ‘ বলে মন্তব্য করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট করেছেন তিনি। তার এ পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। পর্দার ড়ালে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে কানাঘুষা চলছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে আজ…
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা দিলেও মাঠের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্টেডিয়ামে সমর্থকদের জন্য নির্দেশনাগুলো হলো: মাঠের মধ্যে প্রবেশ বা আশপাশের এলাকায় যাওয়া যাবে না। সিটের উপর দাঁড়ানো অথবা অন্য দর্শকদের খেলা দেখার পথে বাধা সৃষ্টি করবেন না। অন্য দর্শক বা মাঠের দিকে কোনো বস্তু, তরল বা এই জাতীয় কোনো কিছু ছোড়া যাবে না। লেজার ব্যবহার করা, আগুন জ্বালানো ও আতশবাজি ব্যবহার করা…
উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে বিদ্যমান এককক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থাকেই আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে এ আহ্বান জানান সিপিডির গবেষকরা। সংসদীয় সংস্কার ও জবাবদিহিতা বিষয়ক একটি গবেষণার তথ্য তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কনসেনসাস কমিশনকে সিডিপির গবেষকরা বলেন, তারা যেন চূড়ান্ত ঐকমত্যের তালিকা থেকে ‘উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ গঠন’-সংক্রান্ত প্রস্তাবটি বাদ দেন। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির গবেষণা…
ইতালিতে জনসমাগমের স্থানে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করার একটি নতুন বিল আনার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন ‘ব্রাদার্স অব ইতালি’ দল। বুধবার (৮ অক্টোবর) পলিটিকো জানায়, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দলটি পদক্ষেপটিকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে ব্যাখ্যা করেছে। আইন হিসেবে প্রস্তাবিত বিলটি পাস হলে, দোকান, বিদ্যায়, অফিসসহ সব ধরনের পাবলিক স্পেসে মুখ পুরোপুরি আবৃত রাখার পোশাক নিষিদ্ধ হবে। আইনের লঙ্ঘনকারীদের ৩০০ ইউরো থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত (প্রায় ৪৩ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা) জরিমানা গুনতে হতে পারে। বিলের অন্যতম প্রণেতা ও আইনপ্রণেতা আন্দ্রেয়া দেলমাস্ট্রো বুধবার তার ফেসবুক পোস্টে বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা পবিত্র, তবে…
আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, লাসজলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক। তার সাহিত্যকর্ম বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের দ্বারা অনুপ্রাণিত । লাসজলো ক্রাসনাহোরকাইয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ২০০৩ সালের উপন্যাস ‘এ মাউন্টেন টু দ্য নর্থ, এ লেক টু দ্য সাউথ, পাথস টু দ্য ওয়েস্ট, এ রিভার টু দা ইস্ট’। উপন্যাসটি জাপানের কিয়োটোর একটি রহস্যময় কাহিনীকে বর্ণনা করেছে। উপন্যাসটি কাব্যিক সৌন্দর্যে পরিপূর্ণ। এই উপন্যাসটির ওপর ভিত্তি করে তিনি তার বিশাল সাহিত্য সংকলন ‘সেইবো…
লালমনিরহাটের পাটগ্রামে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যের আলোকে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি শোভাযাত্রা হাসপাতাল সংলগ্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম এলাকার ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সজিব আহাম্মেদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির হেলথ এডুকেটর জান্নাতুল ফেরদৌস মাহিয়া ও পলাশ চন্দ্র বর্মণসহ চিকিৎসক, নার্স,…
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মধ্যে সাতজনের বাড়িই সন্দ্বীপে। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি সারিকাইত ইউনিয়নে। মর্মান্তিক এ মৃত্যুর খবরে চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইতসহ পুরো সন্দ্বীপজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর অপর দুজনের মধ্যে একজনের বাড়ি মাইটভাঙ্গায়, অপরজনের সন্দ্বীপ পৌরসভার রহমতপুরে।এ ছাড়া দুর্ঘটনায় নিহত অন্য প্রবাসী আলাউদ্দিন রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের ইউসুফের ছেলে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া গাড়িচালক ওমান দুখুম হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। গাড়িচালক ছগির ভিডিওকলে আটজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিদরা থেকে সাগরমুখী একটি মাছ পরিবহনের বড় গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা দিলে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।’ জানা গেছে, সারিকাইত…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরাইলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরাইলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পাস হয়। খবর আল জাজিরার। স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরাইলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরাইলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারকে সমর্থন দেয়। তবে রক্ষণশীল পপুলার…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
