Author: নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) শুরু হচ্ছে এ সম্মেলন। এতে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত। জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য…

বিস্তারিত

সরকারি ব্যবস্থাপনার বাহিরে এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হজ জেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারসহ সংশ্লিষ্টরা। এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। লালমনিরহাটের-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন এই তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ আনুষ্ঠানিকভাবে পাটগ্রাম উপজেলায় তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল অংশ নেওয়া এ শোভাযাত্রা পাটগ্রাম উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আনন্দঘন এ গণসংযোগে দল-মত নির্বিশেষে সর্বোস্তরের সাধারণ মানুষের, বিশেষ করে তারুণ্যের ঢল নামে। এ সময় শিহাব আহমেদ বলেন, হাতীবান্ধা-পাটগ্রামবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি তুরস্কের নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসেছি। আমাকে নির্বাচিত করা হলে প্রতিটি ঘরে ঘরে…

বিস্তারিত

এবারের অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে বাংলাদেশ অংশ নিচ্ছে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি দেশের পক্ষ থেকে সিনেমাটিকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। শনিবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ৯৮তম অস্কারে অংশ নেওয়ার জন্য পাঁচটি সিনেমা জমা পড়ে। এর মধ্যে রয়েছে- ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ শেষ পর্যন্ত দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেল। একাডেমির নিয়ম অনুযায়ী গঠিত অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন সাংবাদিক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে অনেক সময় নিচ্ছি, অনেক মানুষ তো বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। মানুষ এই ধরনের কথা বলছে। তারা বলছে আপনি ক্ষমতায় থাকুন; নির্বাচনের কি দরকার?’ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও কিছু বিষয়ে কথা বলেন। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন…

বিস্তারিত

২০২৬ অর্থবছরে দৃষ্টিভঙ্গির কিছু নেতিবাচক ঝুঁকি রয়ে গেছে। একইসাথে বাণিজ্য অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং সম্ভাব্য নীতিগত স্থিতিস্থাপকতা অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-এ এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে অনুমানিক ৪ শতাংশ, যা ২০২৬ অর্থবছরে বেড়ে ৫ শতাংশে দাঁড়াবে। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পোশাক রপ্তানি স্থিতিশীল রয়েছে, তবুও সম্ভাব্য ধীর প্রবৃদ্ধি মূলত রাজনৈতিক পট-পরিবর্তনের কারণেই। অন্যদিকে, বারবার বন্যা, শিল্পমালিক-শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা কমেছে। এডিবি জানায়, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য…

বিস্তারিত

গাজায় যুদ্ধ সমাপ্তি ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নতুন পরিকল্পনায় সবাই তাকে সমর্থন করার আশাবাদ ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘গাজা সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তৃত পরিকল্পনা ঘোষণাকে আমরা স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, ‘এটি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য, পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি এবং টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রদান করে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের পাশে দাঁড়াবেন এবং সংঘাতের অবসান এবং শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সমর্থন করবেন।’ এর আগে, সোমবার গাজা ইস্যুতে ২০ দফা শান্তি প্রস্তাব ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। ওই পরিকল্পনায় গাজায় অবিলম্বে…

বিস্তারিত

এশিয়া কাপে নিজেদের ব্যর্থতাকে সামনে এনে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েও দল জিততে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আমরা এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশের সব উৎসাহী সমর্থকদের কাছে। ’ লিটন নিজে সুপার ফোরের দুটি ম্যাচ খেলতে পারেননি। চোটে পড়েছিলেন। সেই চোটে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে পড়েন তিনি। এশিয়া কাপের ওই দুই ম্যাচ খেলতে না পারার দুঃখ এখনো ভুলতে পারেননি…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পথচলা শুরু করেছেন তুরস্ক প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শিহাব আহমেদ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাতিবান্ধার ঘুন্টি বাজার থেকে গণসংযোগ ও মটোরসাইকেল র‌্যালির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করেন তিনি। গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে শিহাব আহমেদ বলেন, আমি কোনো দলের হয়ে কাজ করতে আসিনি। আমি এসেছি হাতিবান্ধা-পাটগ্রামের মানুষের হয়ে কাজ করতে। এই এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। এ সময় শিহাব আহমেদ আরও বলেন, হাতীবান্ধা-পাটগ্রামবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি তুরস্কের নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসেছি। আমাকে নির্বাচিত করা হলে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছে, ‘নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ দেশের বাইরে থেকেও করতে পারে। আমরা সব বিষয়ে সতর্ক আছি।’ তিনি বলেন, ‘নির্বাচনে কাজ করার সক্ষমতা পুলিশের রয়েছে। দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে বাহারুল আলম বলেন, ‘সারা দেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।’ আইজিপি…

বিস্তারিত