Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।’ মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি নির্বাচনের সম্ভাব্য এ তারিখের ইঙ্গিত দেন। এদিকে, তফশিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) দিকে তফসিল ঘোষণা করা…

বিস্তারিত

দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সিদ্ধান্তে কঠোর বার্তা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, ‘সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে।’ সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণ বিধি লঙ্ঘনের শামিল। সরকারি আচরণ বিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে। এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে।’ শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই মনে করি যে, বার্ষিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে অবস্থান নিয়েছেন, যেমন অনেক স্কুলে পরীক্ষা হয়েছে আবার অনেক…

বিস্তারিত

বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত এক জরিপে এমন চিত্রই উঠে এসেছে। আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। আর ৭০ শতাংশ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ‘স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।’ জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও অনেক। ভোট…

বিস্তারিত

ইন্দোনেশিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এছাড়া আক্রান্ত স্থানগুলোতে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪ লাখ মানুষ। এছাড়া আরও প্রায় ৫০০ মানুষ এখনো নিখোঁজ আছেন। জানা গেছে, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার আচেহ এবং পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার হাজার হাজার মানুষ এখনো ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। আরিনি আমালিয়া নামে এক নারী বিবিসিকে বলেন, বন্যার পানির স্রোত ‘সুনামির’ মতো ছিল। তার…

বিস্তারিত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহণের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছলে সেখানে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান…

বিস্তারিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। সংশ্লিষ্ট লোকজন ছাড়া সেখানে অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকার। সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক) অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয়…

বিস্তারিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে মায়ের শারীরিক অবস্থা নিয়ে যোগাযোগ রাখছেন। সাংবাদিকদেরি তিনি বলেন, ‘গত ২৭ তারিখ থেকে সিসিইউতে আছেন খালেদা জিয়া। তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা যদি বলি, ডাক্তারদের পরামর্শ মেইন্টেইন করতে পারছেন।’ ডা. জাহিদ বলেন, ‘বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ…

বিস্তারিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার তার কারাবন্দি থাকা অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিনি এখনও বেঁচে আছেন কি না, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাত বন্ধ রাখা হয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে এমন খবরও ছড়িয়ে পড়েছে। কাসিম জানিয়েছেন, প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে তার কাছে পাঠানোর জন্য তার পরিবার দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, কিন্তু এক বছরের বেশি সময় ধরে কোনো চিকিৎসা বা পরীক্ষা…

বিস্তারিত

ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হচ্ছেন আফঈদা খন্দকাররা। ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের দীর্ঘ ১৫ বছর পর প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের নারী ফুটবলাররা। ঐতিহাসিক এই ম্যাচ নিয়ে কি ভাবছেন বাংলাদেশ কোচ এবং অধিনায়ক? এর উত্তর পাবেন না দর্শক-সমর্থকরা। বাংলাদেশ কোচ এবং অধিনায়ককে মিডিয়ার সামনে আনেইনি বাফুফে। সকালে ম্যাচভেন্যু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাখানেক অনুশীলন করেছে আজারবাইজান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আজারবাইজানের এশিয়ান কোনো দলের বিপক্ষে দ্বিতীয়। ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ…

বিস্তারিত

হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বাবা হয়েছেন। সোমবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। খুশির খবরটি ইমরান মাহমুদুল নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে প্রথমবার বাবা হওয়ার অনুভূতি জানিয়ে এ সংগীতশিল্পী লেখেন, ‘প্রথমবার বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’ তিনি লেখেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন সুস্থ রাখেন।’ ২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান। ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে…

বিস্তারিত