Author: নিজস্ব প্রতিবেদক

পর্যটন এলাকা সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার। আজ সোমবার বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। টেকনাফ থানার ওসি জায়েদ নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত স্পিডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন।…

বিস্তারিত

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তাঁর বোন শেখ রেহানার ৭ বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদেও মধ্যে কারাদণ্ডে পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদÐ ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর এই মামলার অন্য ১৪ আসামিকে ৫ বছর করে কারাদÐ দেওয়া হয়। আজ সোমবার সকাল ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তাঁদের এই কারাদÐ…

বিস্তারিত

চাহিদামতো সার না পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ক্ষুব্ধ কৃষকেরা লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার অডিটরিয়াম চত্বর এলাকায় ‘মেসার্স মোর্শেদ সার ঘর’-এর সামনে এ অবরোধের ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার হাতীবান্ধা ‘মেসার্স মোর্শেদ সার ঘর’ থেকে সার বিক্রি করা হয়। কয়েক দিন ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না। বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আজ সকালে সার বিক্রি করা হবে। সে জন্য উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকেরা সকালে সেখানে যান। কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদামতো সার না দিয়ে হঠাৎ বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের…

বিস্তারিত

লালমনিরহাটে পরকীয়ার জেরে আব্দুল জলিল হত্যা মামলায় নিহতের স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসে কারাদণ্ড দিয়েছেন আদালত। ‎রোববার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট পৌরসভার সাপ্টানা মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে নিহতের স্ত্রী মমিনা বেগম (২৭) এবং তার পরকীয়া প্রেমিক সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার রমজান মুন্সির ছেলে গোলাম রব্বানী। ‎মামলার বিবরণে জানা গেছে, গত ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীর সহযোগিতায় কৌশলে স্বামী আব্দুল জলিলকে…

বিস্তারিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যক্তি ও মন্ত্রীপাড়া কেন্দ্রীক রাজনীতি করে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাকিব। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মোহাম্মদ রাকিব ওই পোস্টে লিখেছেন, ‘এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক। এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করতে আসছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো এনসিপি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রীক ও মন্ত্রীপাড়া কেন্দ্রীক রাজনীতি করতেছে। যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত।’ তিনি বলেন, ‘এনসিপির অনেক নেতা আর্থিক কেলেংকারীসহ…

বিস্তারিত

বহুল আলোচিত ‌পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং এর মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এমন তথ্যই উঠে এসেছে বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে। রোববার তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ…

বিস্তারিত

হতে যাচ্ছে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ। ২০২৭ সালের ২ আগস্ট বিরল ও শ্বাসরুদ্ধকর মুহূর্তের হাতছানি নিয়ে আসছে মহাকাশপ্রেমীদের জন্য। এ দিন পৃথিবীর আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই ঘটনায় পৃথিবীজুড়ে প্রায় ছয় মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ অন্ধকার নিয়ে আসতে পারে। সাধারণ সূর্যগ্রহণের যা তিন মিনিটের কম স্থায়ী হয়ে থাকে। এই বিরল সূর্যগ্রহণটিকে বিজ্ঞানীরা গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস নামে অভিহিত করেছেন। গ্রহণটির পূর্ণ পথের ব্যাপ্তি হবে প্রায় ২৫৮ কিলোমিটার এবং তা তিনটি মহাদেশের উপর দিয়ে অতিক্রম করবে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে চাঁদের ছায়া দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টি-জাপার একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন জোট। ১৬টি দল নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে গঠিত এই জোটে নির্বাচন কমিশনে নিবন্ধিত পাঁচটি। নতুন জোটে মুখপাত্র করা হচ্ছে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে। অন্তর্ভুক্ত সব দলের নেতাদের সমন্বয়ে গঠন করা হচ্ছে লিয়াজোঁ কমিটি। রাজধানীর পাঁচ তারকা হোটেলে এই জোটের আত্মপ্রকাশ ঘটবে ৬ ডিসেম্বর। রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে গতকাল ১৬ দলের নেতারা এ বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। নবগঠিত জোট নিয়ে রুহুল আমিন হাওলাদার জানান, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা,…

বিস্তারিত

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুরাক এয়ারলাইন্সের ইউজেড-২২২ ফ্লাইটে তারা সোমবার সকালে ঢাকায় পৌঁছান। লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা সেন্টারে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর, সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘ভূমধ্যসাগরের প্রাণঘাতী পথ থেকে বেঁচে ফিরতে পারা নিঃসন্দেহে দ্বিতীয় জীবনের মতো। আপনারা আল্লাহর অশেষ…

বিস্তারিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। শয্যাপাশে থাকা স্বজন কিংবা চিকিৎসকদের ডাকে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। কথা বলার চেষ্টাও করছেন। তাকে এখন তরল খাবার দেয়া হচ্ছে। গত তিন-চারদিনের চেয়ে এ পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলে মনে করছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড সূত্রে গতকাল রোববার রাতে এ তথ্য জানা গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন গ্রহণ কিছুটা ভালো। শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হলে খালেদা জিয়াকে…

বিস্তারিত