- রূপপুরে ‘পাওয়ার স্টার্ট’-এর অনুমোদন: প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যাবে পারমাণবিক বিদ্যুৎ
- মিরপুর টেস্ট: ২৭২ রানে অলআউট বাংলাদেশ, দুই দারুণ ক্যাচে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৩৪
- ইসরায়েলের নির্বাচনে অমীমাংসিত ফল: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু
- মুক্তিযোদ্ধা কোটায় প্রতারণার অভিযোগ: তিন উপসচিবকে ওএসডি, আরও তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা ঝুলে
- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
Author: আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি আরও কঠোর করার ধারাবাহিকতায় এবার এসেছে কঠোর ঘোষণা। ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার জেরে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম দুটি জানায়, ‘মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)’ বিভাগে পরিচালক জোসেফ এডলো গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, যতক্ষণ না প্রত্যেক বিদেশি নাগরিককে (যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী) সর্বোচ্চ পর্যায়ে যাচাই–বাছাই করা যায়, ততক্ষণ আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। এ ঘোষণাটি এমন সময় এল, যখন ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে চলছে ‘মক ভোটিং’ (ভোট দেওয়ার অনুশীলন)। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরেজমিনে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের স্লিপ সংগ্রহের জন্য স্কুল প্রাঙ্গণের বাইরে পৃথক তিনটি করে ছয়টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটারেরা প্রথমেই বুথগুলোতে যাচ্ছেন এবং নিজেদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করছেন। পরে একে একে ভোটারেরা কেন্দ্রের ভেতরে ঢুকছেন। ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)…
টানা দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলেও জানা গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই তাকে দেখে ফিরে আসেন। পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ম্যাডামের অবস্থায়…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। এমতাবস্থায় ‘সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে’ বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’ আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন। দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতা-কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। অনেকেই মনে করছেন, মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত তারেক…
লালমনিরহাটের পাটগ্রামে নতুন ‘চতুরবাড়ী’ বিজিবি ক্যাম্পের উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এ সময় তিনি বলেন, ‘আস্থা ও নিরাপত্তা’ এই মূলনীতিকে ধারণ করে বিজিবির সদস্যরা দিন-রাত প্রতিকূল পরিবেশে দেশের সীমানা পাহারা দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর আওতায় নবনির্মিত এ ক্যাম্প উদ্বোধনকালে কমান্ডার আরও বলেন, ‘সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান রোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এই নতুন ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো গুজব বা ভ্রান্ত তথ্য ছড়ালে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে, যাতে যথাযথভাবে যাচাই-বাছাই করা যায়।’ সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ,…
ভয়ানকভাবে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যেন থামছেই না। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৪১…
রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির পথ রুদ্ধ করছে মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘আপনারা সম্প্রতি একটা বড় ভূমিকম্প দেখেছেন। এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। কিন্তু এর চেয়ে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। সেটি রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্প।’ আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে আয়োিজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক ও ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক…
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বিপিএল নিলাম। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিপিএলের ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়। জানা গেছে, দেশীয় ১৫৮ জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ছয় ক্যাটাগরিতে ক্রিকেটারের ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন- লিটন দাস, তানজিদ তামিম এবং নাঈম শেখ। তাদের ভিত্তিমূল্য ০ লাখ টাকা করে। এই ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটারকে দলে নিতে হবে প্রতি ফ্র্যাঞ্চাইজির। যারা ওই ক্যাটাগরি থেকে অগ্রিম খেলোয়াড় কিনেছে তাদের না কিনলেও চলবে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন- মাহমুদউল্লাহ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ, পারভেজ ইমন, তানজিম সাকিব,…
নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। ভলকানো ডিসকভারি জানিয়েছে, ঢাকা থেকে ৩১ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। যার মাত্রা ছিল ৩.৬। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ গতকাল মধ্যরাত ৩টার পর থেকে…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে তিনি দোয়া চেয়েছেন। এর আগে খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এর আগে রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
