Author: নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬ শতাংশ ভোট পাবে বিএনপি। যেখানে জামায়াতে ইসলামী পাবে ৩৩.৫ শতাংশ এবং ৪.৭ শতাংশ ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টিকে ২.১ শতাংশ ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন। বেসরকারি সংস্থা ইনোভিশন পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। দেশের ৫৩১টি মহল্লার দেড় লাখ মানুষের ওপর এই জরিপ পরিচালিত হয়েছে। জরিপে দেখা গেছে, বিএনপি ৬টি বিভাগে এগিয়ে আছে আর জামায়াত রংপুরে এবং আওয়ামী…

বিস্তারিত

‎‎রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আজ বুবুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে। এর আগে আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সকাল নিউজকে বলেন, ‘আজ ২৪৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ ছাড়াও এ পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে।’ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন,…

বিস্তারিত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) মুখোমুখি ভারত-বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো অপরাজিত এবং দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দল জিতলেই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। অন্যদিকে বাংলাদেশও চায় দৌড়ে টিকে থাকতে, তাই এ ম্যাচ তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আজ এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে আজ নামতে হয়েছে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় টস করতে নামেন জাকের আলী। বাংলাদেশ দলের আজ চারটি পরিবর্তন এসেছে। অধিনায়ক লিটনের সঙ্গে নেই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মেহেদী। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ…

বিস্তারিত

ছবি- সংগৃহীত ভারতের কলকাতার দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়। এতে বিএনপি মহাসচিবের বেশ কিছু বক্তব্য নিয়ে সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ওই সাক্ষাৎকারটি ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটি এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল (২৩ সেপ্টেম্বর) ওই পত্রিকায় একটি সাক্ষাৎকার ছাপা…

বিস্তারিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘চলমান রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে স্বাধীন এবং আদর্শ দুদক প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়।’ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় টিআইবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে আজ বুধবার পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ সমঝোতা স্মারক সই করেন। সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা,…

বিস্তারিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৬৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন…

বিস্তারিত

জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন চলাকালে বিপুল পরিমাণ সিমকার্ড ও সার্ভার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। জাতিসংঘের সদরদপ্তরের কাছের একটি স্থানে এগুলো পাওয়া গেছে। সিক্রেট সার্ভিস বলছে, এগুলোর মাধ্যমে নজরদারি চালানো, সেলুলার নেটওয়ার্ক বন্ধ কিংবা অজ্ঞাত কোনো স্থানে যোগাযোগ স্থাপন করা হতো বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশসহ ১০০টির বেশি দেশের সরকারপ্রধানরা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার জব্দকৃত সরঞ্জামের মধ্যে আছে ১ লাখের বেশি সিমকার্ড ও ৩০০টি সার্ভার। এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে প্রতি মিনিটে ৩০ মিলিয়ন খুদেবার্তা পাঠানো যেত। তবে কোন স্থানের…

বিস্তারিত

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কয়েকটি ফোনালাপের অডিও রেকর্ড এসময় তিনি তার জব্দ করা ট্রাইব্যুনালকে শুনিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষীর জবানবন্দি নেওয়ার সময় এসব ফোনালাপ শোনানো হয়। ফোনালাপগুলোতে জুলাই অভ্যুত্থান দমনে হাসিনার নির্দেশনার বিষয়গুলো রয়েছে। তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেন প্রসিকিউটর তানভির জোহা। সাক্ষ্যগ্রহণের সময় তিনি সেসব ফোনালাপ বাজিয়ে শোনান, ট্রাইব্যুনালের ওয়েবসাইটসহ বিভিন্ন…

বিস্তারিত

শ্রীলঙ্কাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এর ফলে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো ওয়াসিম-ওয়াকারের উত্তরসুরীরা। মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা থেকে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের প্রথম বল থেকেই ব্যাটিংটা ভালো হয়নি শ্রীলঙ্কার। সুপার ফোরে বাংলাদেশের কাছে হারা লঙ্কানরা ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার কুশল মেন্ডিসকে (০) হারায়। তাঁকে শর্ট মিডউইকেটে ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১তম বারের মতো প্রথম ওভারেই উইকেট নেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। ৮ ওভারের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ২৮ রান দিয়ে…

বিস্তারিত