Author: আন্তর্জাতিক ডেস্ক

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিতই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। এর আগে, গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিন শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশিয় ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।’ গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি…

বিস্তারিত

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের শততম টেস্টে জয়ের এই স্বাদ নিল নাজমুল হোসেন শান্তর দল। আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া বাংলাদেশ গতকালই ১৭৬ রান খরচায় তুলে নিয়েছিল ৬ উইকেট। আজ পঞ্চম দিনে সিরিজ জয় আর হোয়াইটওয়াশ করাটাকে সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। তবে আইরিশরা কাজটা মোটেও সহজ হতে দেয়নি। দিনের শুরুতে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মালিক বনে যান। তবে এরপর থেকে প্রতিরোধ গড়ে সফরকারীরা। পরের দুই জুটিতে যথাক্রমে ৮৫ বলে ৪৮…

বিস্তারিত

ইসরাইলি কারাগারে বন্দি ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারাহ আবু আয়্যাশকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ইসরাইলি কারাগারে ১১০ দিন ধরে তিনি বন্দি আছেন বলে জানিয়েছে তাসনিম। প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক ফারাহ আবু আয়্যাশ পশ্চিমতীরের আল-খালিল (হেব্রোন) শহরের তাসনিম নিউজ এজেন্সির ফিলিস্তিনি প্রতিনিধি। হেব্রোনের উত্তরে অবস্থিত বেইত উম্মার গ্রামে গত ৬ আগস্ট তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উত্তর কাবুল (মোস্কোভিয়া) ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি কারারক্ষীদের হাতে নির্যাতন, হয়রানি ও হামলার শিকার হন বলে অভিযোগ তোলেন। আটক হওয়ার পর তাসনিম নিউজ এজেন্সি তার মামলা নিয়ে অনুসন্ধান শুরু করে। কিন্তু অন্যান্য সাংবাদিকদের পরামর্শ, তার আইনজীবীর সঙ্গে…

বিস্তারিত

লালমনিরহাটের পেশাজীবী সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন প্রেসফোর, লালমনিরহাট–এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রেসফোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে আলোচিত ছিল তথ্য ও প্রচার সম্পাদক পদটি। এ পদে বড় ব্যাবধানে জয়ী হয়েছেন সকাল নিউজ ও বার্তা২৪-এর লালমনিরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মুন। ৩৭ ভোট পাওয়া মুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ শিপন (ডিবিসি নিউজ) পেয়েছেন ২৩ ভোট। ১৪ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন মনিরুজ্জামান মুন, যা নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানগুলোর অন্যতম। জয়ের পর মুন সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সহকর্মীদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে আরও দায়িত্ববান করবে। সংগঠনের তথ্যপ্রবাহ, যোগাযোগ ও গণমাধ্যমে ইতিবাচক অবস্থান আরও শক্তিশালী করতে আমি সক্রিয়ভাবে…

বিস্তারিত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তারিখ ঘোষণা করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহ ২৩ জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ, পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে…

বিস্তারিত

গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা দুটির একটির অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর ও অন্যটির ৭ ডিসেম্বর। আজ রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ঠিক করেন। এর আগে আজ সকালে দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। এদিন মামলার পরবর্তী শুনানির দিন সেনাকর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন তাদের আইনজীবীরা। এদিকে, আজ ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত ট্রাইব্যুনালের বিচারকদের ছবি অপসারণ করতে…

বিস্তারিত

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং অটোমেটেড চালানসহ সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার থেকে একযোগে মতিঝিলসহ সব অফিস থেকে এসব গ্রাহকসেবা বন্ধ হচ্ছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে আগামী ৩০ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধের…

বিস্তারিত

মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তাকে আনা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় তাঁদের আনা হয়। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোট ১৭ জন আসামি। তাদের মধ্যে ১০ জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম। জুলাই গণ-অভ্যুত্থানে…

বিস্তারিত

ঢালিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী পপি রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে। জানা গেছে, প্রাণনাশের ভয়ে নিজেকে একরকম আড়াল করে রেখেছেন তিনি। অথচ একটা সময় রুপালি পর্দায় ঝড় তোলেন নন্দিত এ অভিনেত্রী। পারিবারিক বিরোধ আর সম্পত্তির জেরে প্রাণনাশের ভয়ে নিজেকে আড়াল করে রাখেন এ চিত্রনায়িকা। দীর্ঘদিন আড়ালে থাকলেও আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে পপিকে। অভিনেত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তারই চাচাতো বোনজামাই তারেক আহমেদ চৌধুরী। শুধু পপিকেই নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন তারেক। এ বিষয়ে সম্প্রতি খুলনায় একটি সংবাদ সম্মেলন করেন পপি। তার অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। অথচ…

বিস্তারিত