Author: ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল টাইগাররা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে জয়ের সুবাদে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তানের সমান ২২২ রেটিং পয়েন্ট পেলেও মূল পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন ৯ নম্বরে। আফগানরা নেমে গেছে ১০ নম্বরে। টাইগারদের মোট পয়েন্ট ১২,২২৩, আফগানদের ৮,২১৩। বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত (২৭১ রেটিং)। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬৬), ইংল্যান্ড (২৫৭), নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা…

বিস্তারিত

ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করতে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নেমেছেন ওই সব কলেজের শিক্ষার্থীরা। সরকারি সাত কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট রোডম্যাপ আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে স্পষ্ট না করলে আরো কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে, ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একাংশ কলেজ অক্ষুণ্ন রাখার দাবিতে বিক্ষোভ করেছে। দুটি কর্মসূচিই হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা কলেজ ক্যাম্পাসে। আজ ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, উচ্চ শিক্ষা সিন্ডিকেট সরকারি সাত কলেজকে মানহীন শিক্ষা…

বিস্তারিত

রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এই প্রথম নানার দেশ ব্রিটেনে গেলে সফরের প্রথম দিনেই উইন্ডসরে রাজা চার্লস ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা তাকে উষ্ণ ও রাজকীয় সংবর্ধনা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজকীয় ঘোড়ার গাড়িতে করে উইন্ডসর ক্যাসেলে পৌঁছান। সেখানে সুসজ্জিত সৈন্যদের গার্ড অব অনার পরিদর্শন করেন তারা। মার্কিন রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রানি ক্যামিলা এবং প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস। এ সময় ব্যান্ড দলের সুরে বেজে ওঠে আমেরিকার জাতীয় সংগীত ‘দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপস’। এই সফরে দুই দেশের মধ্যে সরকারি উপহারও বিনিময় হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ২৫০তম মার্কিন স্বাধীনতা…

বিস্তারিত

তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির (পিআর) দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি। বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আনুপাতিক ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। দেশের মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।’ সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে দেরি করে, তাহলে জনগণ স্বাভাবিকভাবেই রাস্তায় ফিরে আসবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এখন দেশের ১৮ কোটি মানুষের দাবি।’ তিনি বলেন, ‘এই সনদ নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হোক এবং প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক। তবে তা অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই হতে হবে।’ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক শেষে বুধবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ১৯৯০ সালের গণ-আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, ‘তৎকালীন সময়েও সরকার বাস্তবায়নে গড়িমসি করেছিল, ফলে আন্দোলনের মাধ্যমেই তা…

বিস্তারিত

আনুপাতিক প্রতিনিধিত্ব (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন – পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে এই মুহূর্তে বাস্তবসম্মত নয় বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করে, এই মুহূর্তে এই দাবিকে সামনে এনে আন্দোলন করার চেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে একযোগে কাজ করাই অধিক যৌক্তিক। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি। একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম? কে কবে…

বিস্তারিত

রাতের আঁধারে পালানোর সময় আটক করা হয়েছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে। সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে করে মালামাল সরানোর সময় স্থানীয়দের হাতে আটক হন ১৭ বিয়ে করে সাময়িক বরখাস্ত হওয়া এই বন কর্মকর্তা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সরকারি বাসভবন থেকে সরকারি মালামাল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পরে, এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ সাময়িক বরখাস্ত বন কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়েছে। পাশাপাশি তার ট্রাকভর্তি মালামালও থানায় নেওয়া হয়েছে। বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব বলেন, ‘দায়িত্বে থাকাবস্থায় বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন…

বিস্তারিত

যশোরের মণিহার সিনেমা হলকে বলা হয় দেশের বৃহত্তম সিনেমা হল। যে হলে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড থেকে চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখতে আসতেন। ৪২ বছর আগে নির্মিত ঐতিহ্যবাহী এ সিনেমা হলটি এবার ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। হলটি ভেঙে সেখানে মার্কেটের বর্ধিতাংশ হিসেবে আবাসিক হোটেল তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন সিনেমা হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু। সিনেমা না থাকায় এখন হলটিতে কলকাতার সিনেমা চালাচ্ছেন তারা। তাতেও দর্শক মিলছে না। এ ছাড়া সিঙ্গেল হলটি ছাড়াও একটি মাল্টিপ্লেক্স হল ‘মণিহার সিনেপ্লেক্স’ থাকায় সেটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। হল ব্যবসায় গেল ঈদের পর বেশ মন্দা সময় পার করছেন…

বিস্তারিত

ফ্যাসিবাদের মতো দেশ থেকে তামাককেও নির্মূল করতে হবে: ফরিদা আমরা একটি হাই লেভেল কমিটি করে দুটি মিটিং করেছি কিন্তু তামাক কোম্পানির লবিং এত শক্তিশালী যে আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা যখন দেশ থেকে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি, তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাস করে ফ্যাসিবাদের মতো তামাককেও দেশ থেকে নির্মূল করতে হবে।’ বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে নারী মৈত্রী আয়োজিত ‘নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দেই…

বিস্তারিত

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এরই মধ্যে ২ ম্যাচ জিতে সুপার ফোরে এক পা প্রায় দিয়েই রেখেছে লঙ্কানরা। আর আফগানিস্তান জিতলে কোনো সমীকরণ ছাড়াই তাদেরও নিশ্চিত করবে সুপার ফোর। তবে এখানেই শেষ নয়। সুপার ফোর নিশ্চিত হতে পারে বাংলাদেশেরও। এজন্য আজ শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সোনায় সোহাগা লিটন মুস্তাফিজদের জন্য। কারণ, আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত। যে কারণে, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আজ শ্রীলঙ্কাকে সাপোরট করবেন। সবমিলিয়ে বলা যায়, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিল হিসাব-নিকাশ। আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দিলেই কোনো সমীকরণ ছাড়াই শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে। তবে আফগানিস্তান…

বিস্তারিত