- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: রাজনৈতিক প্রতিবেদক
বর্তমান দেশে যে পরিস্থিতি বিরাজমান তার মধ্যে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টিও নির্বাচন চায়, কিন্তু তার আগে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।’ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতি বক্তব্যে তিনি এ কথা করেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক দুরবস্থা। লোডশেডিং,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস চলছে। এরমধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা, তা সরকারকে ভাবতে হবে। তিনি বলেন,…
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শুনানিতে এ আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক মামলার আসামি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে আসামীদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। একই দিন বৃহস্পতিবার শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আসামিদের বিরুদ্ধে পুলিশ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল…
প্রকাশ করা হয়েছে ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল। এতে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- ফলাফলে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। প্রকাশিত মনোনয়নে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টসমূহ, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের…
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফলে প্রথমে ব্যাটিং করবে হংকং। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবিতে শুরু হয়েছে এশিয়া কাপের যাত্রায় লিটন বাহিনীর প্রথম ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ছিলেন না দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। বাইরে ছিলেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান এবং দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। জয়ে শুরু করার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে একাদশে ফিরেছেন তারা। ফলে বাদ পড়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। বাংলাদেশ একাদশ: লিটন…
জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলো হচ্ছে- ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। এ ছাড়াও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের কথা জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান। লিখিত বক্তব্যে শরণ এহসান বলেন, গতকাল রাতে ব্যালট বাক্স নিয়ে হট্টগোল থেকে শুরু করে রাত ২টায় পোলিং এজেন্টের ঘোষণা দেওয়া, তার…
পাল্টাপাল্টি নানান অভিযোগ ও ভোট বর্জন ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে তাজউদ্দীন আহমদ হলে ভোটার উপস্থিত থাকায় ভোটগ্রহণে কিছুটা বেশি সময় লেগেছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে মেন্যুয়ালি ভোট গণনা। এদিকে, ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন তারা। এর আগে নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিকেল ৪টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন…
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা অবশেষে দেশে ফিরেছেন। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টা ৩৬ মিনিটে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলাররা। গেল বুধবার কাঠমান্ডুর বিমানবন্দর খুললে রাতেই দেশে ফিরতে চেয়েছিলেন ফুটবলাররা। তবে সেটি সম্ভব না হলেও আজ বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নিরাপদেই দেশে এসেছেন ফুটবলাররা। বাংলাদেশ-নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে নেপালে যাওয়া গণমাধ্যমকর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল থেকে বের হয়ে স্থানীয় সময় পৌনে নয়টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা ২টা ৫৫ মিনিটে দেশের বিমান ধরেন ফুটবলাররা। গত মঙ্গলবার নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ…
‘জাকসু নির্বাচনে প্রশাসনের যে টেকনিক্যাল ভুল ছিল সেগুলো বড় আকারে হওয়া থেকে শিক্ষার্থীরা রুখে দিয়েছে মন্তব্য করে জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা ঐক্যের ডাক দিতে চাই। আমরা তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই, একসঙ্গে চলতে চাই।’ তিনি বলেন, ‘তারা ভোট বর্জন করলেও আমরা তাদের সঙ্গে আছি। তারা ফিরে আসলেও আমরা তাদের সঙ্গে আছি। আমরা সহাবস্থানের রাজনীতি করতে চাই, সহমর্মিতার রাজনীতি করতে চাই। এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই।’ বৃহস্পতিবার মাওলানা ভাসানী হল প্রাঙ্গণে ছাত্রদলের ভোট বর্জনের পরপরই সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রশাসন বিচক্ষণতার পরিচয় দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জাকসু…
তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন ফরিদপুর-২ ও ৪ আসনের স্থানীয় জনতা। ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে করা এই অবরোধে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে গত দুই দিনের মতো মহাসড়ক অবরোধ করে ফরিদপুর-বরিশাল, মাদারীপুর-ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বন্ধ করে যান চলাচল বাধাপ্রদান করে আন্দোলনকারীরা। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় অর্ধশতাধিক এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় শতাধিক মানুষ মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের…
কেমন হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন তার একটি বড় ‘টেস্ট’ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মতবিনিময় সভার আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই টেস্টে রাজনৈতিক দল, সুধী সমাজ ও শিক্ষার্থীরা ভালোভাবে উত্তরণ করেছেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি ঘটনাও ডাকসু নির্বাচনে ঘটেনি।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
