Author: সকাল নিউজ ডেস্ক

নতুন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পর করছেন বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এর মধ্যেই মুম্বাইয়ের আলিবাগে একটি জমি কেনা নিয়ে আইনি জটিলতায় পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের আলিবাগে ১২ কোটি ৯১ লাখ রুপিতে একটি জমি কিনেছিলেন সুহানা। ওই জমির মালিকানা প্রশাসনের কাছে থাকায় জমিটি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল, যা নিয়ে আইনি ঝামেলায় পড়েছেন সুহানা। অঞ্জলি, রেখা ও প্রিয়ার নামের তিন বোনের কাছ থেকে জমিটি কিনেছিলেন সুহানা। তারা উত্তরাধিকার সূত্রে এই জমি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন। কোনটা সত্যি তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ৭৭ কোটি ৪৬ লাখ রুপি দিয়ে ইতোমধ্যে জমির…

বিস্তারিত

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক কর্মী সড়ক অবরোধ করেন। ‎ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা। ‎ ‎এ ঘটনায় বিশ্বরোড এলাকার ওই সড়ক এবং আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে ওই সড়কে চলাচল করা সাধারণ মানুষ। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা করছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে যায়। আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের…

বিস্তারিত

টিভি মিডিয়া কিংবা চলচ্চিত্র, উভয় মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। অনবদ্য অভিনয়ের পাশাপাশি গীতিকবি হিসেবেও দর্শকমহলে আলাদা খ্যাতি ও পরিচিতি রয়েছে তার। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে পাশা চরিত্রে অভিনয় করে সম্প্রতি তরুণ প্রজন্মের কাছে একটু বেশিই পরিচিতি লাভ করেছেন। সবক্ষেত্রে পাকা নম্বার পেলেও তার ব্যক্তিজীবন নিয়ে দর্শক ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তিনি কেন বিয়ে করছেন না। অবশেষে এ বিষয়ে গণমাধ্যমে নিজেই জানিয়েছেন মারজুক। বিয়ে প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘জীবনে নারী সঙ্গীর প্রয়োজন নেই। ওইটা অটো থাকে। অটো ন্যাচার থাকে। আপনি একটি গাছকে কী বলবেন, গাছ তোমার নারী বা পুরুষসঙ্গী কে? কেননা, নারী…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের আচরণ, কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট দৃঢ়তা ও সমন্বয় নেই মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘এটি ঠিক না হলে এবং সরকারের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে আগামী নির্বাচনের শঙ্কা কাটবে না।’ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে ৭টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও এতে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত…

বিস্তারিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তারের সাক্ষাতকালীন সময়ে আইন উপদেষ্টাও এ তথ্য জানান। এসময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান…

বিস্তারিত

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’-এ সংযোজন হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘ছোদের কৃষি’। প্রজন্ম থেকে প্রজন্ম কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কৃষক। কৃষি এখন ফসলের মাঠ থেকে শহরে নগরে চলে এসেছে অট্টালিকার ছাদে। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ছোটদের কৃষি’ প্রচার হবে ৪ সেপ্টম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটে ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে ছাদ কৃষির পর। নতুন এই অনুষ্ঠান সম্পর্কে নির্মাতা শাইখ সিরাজ বলেন, শহর গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করতেই ‘ছোটদের কৃষি’ অনুষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন আসক্তি কমিয়ে এনে নতুন প্রজন্মকে ফলজ গাছপালা এবং ফসলের প্রতি আগ্রহী…

বিস্তারিত

বাজার স্থিতিশীল রাখতে ষষ্ঠ দফায় আরও চার কোটি ৭৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় আট বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২১.৭০ টাকা থেকে ১২১.৭৫ টাকা দরে ডলার কেনা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। বাজার স্থিতিশীল রাখতে এই ডলার কেনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণেই রিজার্ভ থেকে বিক্রি না করে বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ দফায় ডলার কিনেছিল। গত ১৩ জুলাই ১৮টি ব্যাংকের কাছ থেকে ১২১.৫০ টাকা দরে ১৭ কোটি…

বিস্তারিত

সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে চকবাজারের একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশজুড়ে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দের পাশাপাশি বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। এতে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা…

বিস্তারিত

পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত ১১০০ জন নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জীবিতদের অনুসন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে এবং উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে বেশ লড়াই করতে হচ্ছে তাদের। বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে এখনো জীবিতদের সন্ধান করছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। এতে দেশটির…

বিস্তারিত