Author: নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলার পাটগ্রামে সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের নৈশপ্রহরী মাইদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এ মানববন্ধনে কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরাসহ শিক্ষার্থীরা অংশ নেন। পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক ও কলেজের প্রধান ফটকের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। এতে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান, পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যাপক ও জামায়াতের সাবেক জেলা আমির আতাউর রহমান, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান এমরান আহম্মেদ, বাংলা বিভাগের প্রধান তহিজার রহমান, কলেজের অফিস সহায়ক জিকরুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান অন্তর এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। এরআগে…

বিস্তারিত

দেশে দুই শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে গেল এক বছরে। এতে লক্ষাধিক শ্রমিক তাদের কর্মসংস্থান হারিয়েছেন। কর্মসংস্থান হারিয়ে বিপাকে এসব শ্রমিকের পরিবারের সদস্যরা। কেউ কেউ অন্য পেশা বেছে নিলেও অনেকেই এখনো বেকার। জমানো টাকা অথবা ঋণ করে চলছে তাদের সংসার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নতুন এক সমীক্ষায় দেখা গেছে, দেশের ৮০ শতাংশ পরিবারের খরচ এখন আয়ের থেকে বেশি। তাদের তথ্য অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। অতি দারিদ্র্যের হার তিন বছর আগের ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৫…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবিতে নির্বাচন করা প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’ যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দীর্ঘ মেয়াদে বোর্ডে থাকার পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন বুলবুল। তবে এখন মত বদলালেন তিনি। তার ভাষায়, ‘আমি দেশের জন্য ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’ আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন প্রসঙ্গে বুলবুল বলেন,…

বিস্তারিত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে আরেক দফা কমিয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়।…

বিস্তারিত

২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এ কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা ১১টা ৫০ মিনিটে সাক্ষ্য দেয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারী।’ সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও…

বিস্তারিত

যদিও সংশ্লিষ্টরা বলছেন, এটি ইতিবাচক পদক্ষেপ হলেও ভোক্তা অধিকার সংরক্ষণে এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা অধিকার আইনে এই সংশোধনী যুগোপযোগী হলেও প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োগ কাঠামোকে শক্তিশালী করা, ভোক্তার সংজ্ঞা বিস্তৃত করা এবং আন্তর্জাতিক ভালো চর্চা অনুসরণ করা জরুরি। খসড়া অনুযায়ী, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বর্তমান আইনে মজুতদারির জন্য আলাদা কোনো শাস্তির ধারা নেই, যা দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার সংগঠনগুলো সমালোচনা করে আসছিল। স্বাস্থ্য ও নিরাপত্তা মান অমান্য করে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি বা বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের…

বিস্তারিত

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘চালতে চালতে’, ‘বীর জারা’, ‘হে রাম’সহ বলিউডে বহু হিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন কিং খান শাহরুখ ও রানি মুখার্জি। প্রতিটি ছবিতেই তাদের জুটি দর্শকের মনে গেঁথে আছে। এবার সেই জুটিকেই আবারও নতুনভাবে আবিষ্কার করলেন ভক্তরা। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিনেমার গান ‘পেহলি তু  আখেরি’ রোমান্টিক এক রিলে মেতে উঠলেন কিং খান ও রানি। শাহরুখ নিজেই ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এতে দেখা গেছে, হাতে স্লিং থাকা সত্ত্বেও গানের তালে দারুণভাবে নেচেছেন শাহরুখ। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে রানি মুখার্জি তাঁর সঙ্গে মিলিয়েছেন পা। পোস্টটিতে একটি আকর্ষণীয় ক্যাপশন লিখেছেন…

বিস্তারিত

জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ মঙ্গলবার এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ৯ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এক্সে দেওয়া পোস্টে প্রেভো লেখেন, ‘জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন প্রেভো। প্রেভো আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি ‘কড়া নিষেধাজ্ঞা’ আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে…

বিস্তারিত

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজের গতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিদর্শন করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা বলেন। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিচারের গতিও সন্তোষজনক। আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু…

বিস্তারিত

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভয়াবহ এ ভূমিধসে পুরো একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার টানা ভারী বর্ষণের পর প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় গ্রামের প্রায় সব বাসিন্দা মারা গেছেন- মাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই। তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে মরদেহ উদ্ধার এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য জরুরি সহযোগিতা চেয়েছে। ভূমিধসটি ঘটেছে সুদানের দারফুর অঞ্চলের দুর্গম মাররা পর্বত এলাকায়, যা বর্তমানে এসএলএম-এর নিয়ন্ত্রণে…

বিস্তারিত