- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময়সীমা নির্দিষ্ট মেয়াদে বেঁধে দেওয়ার একটি নতুন নিয়মের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নীতিতে শিক্ষার্থীদের সর্বোচ্চ চার বছর এবং বিদেশি সাংবাদিকদের ২৪০ দিন থাকার অনুমতি থাকবে; সাংবাদিকরা চাইলে অতিরিক্ত আরও ২৪০ দিন বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন। এই প্রস্তাবটি ইতোমধ্যে ফেডারেল রেজিস্টার-এ প্রকাশ করা হয়েছে এবং কার্যকর হওয়ার আগে জনমত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সাধারণত একজন বিদেশি শিক্ষার্থীকে তার শিক্ষাজীবনের পুরো সময়কাল, আর একজন সাংবাদিককে কাজের মেয়াদ অনুযায়ী থাকার সুযোগ দিয়ে থাকে। নতুন প্রস্তাব তা বদলে স্থির সময়সীমা নির্ধারণ করতে চাইছে- শিক্ষার্থীদের জন্য ৪ বছর, সাংবাদিকদের জন্য ২৪০ দিন (নবায়নযোগ্য)। মার্কিন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন। ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে- সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা। অবশ্য ইসি আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে: অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন মানেই দেশের ক্রিকেট অঙ্গনে বাড়তি উত্তেজনা। মাঠে যেমন খেলোয়াড়রা লড়াই করেন ব্যাট-বলে, তেমনি বোর্ড ঘিরে ভোটযুদ্ধও কম নাটকীয় হয় না। চলতি বছরের অক্টোবরে আবারও বসছে বিসিবির নির্বাচন-উৎসব। নির্বাচনকে ঘিরে ক্লাব কর্মকর্তাদের আনাগোনা বেড়ে গেছে বিসিবিতে। সবাই এখন ব্যস্ত বিসিবির নির্বাচন নিয়ে। যদিও নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ ৩০ সেপ্টেম্বর। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল ২০২১ সালের ৯ অক্টোবর। পরিচালনা পর্ষদের মেয়াদ রয়েছে আরও এক মাস। ফলে বিসিবির বর্তমান পরিচালকরাও নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রে এবার কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে ক্যাটাগরি-২, অর্থাৎ ক্লাবভোটে বড়…
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ একদল লোক। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনায় অংশ নিতে গেলে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন। নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন তারা। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি সেখানে ছিলেন না। সকাল ১০টায় গোলটেবিল আলোচনা শুরুর কথা থাকলেও বেলা ১১টায় আলোচনা সভাটি শুরু হয়। আলোচনা সভায় শুরুতে বক্তব্য দেন…
চোটের কারণে ইন্টার মিয়ামির হয়ে আগের ২ ম্যাচে খেলতে পারেননি লিওমেল মেসি। লিগস কাপের সেমিফাইনাল থেকে আজ বৃহস্পতিবার বিদায়ের শঙ্কা জেগেছিল দলটির। কিন্তু সেই ম্যাচে ফিরেই জোড়া গোল করলেন লিও। আর তাতেই তার দল উঠে গেল ফাইনালে। তার দুই আর তেলাসকো সেগোভিয়ার দারুণ এক গোলে মিয়ামি ৩-১ গোলে হারিয়েছে অরল্যান্ডো সিটিকে। এর ফলে আরও একবার লিগস কাপের ফাইনালে উঠল লিওনেল মেসির দল। এদিন শুরু থেকে প্রতিপক্ষের ওপর মিয়ামি আধিপত্য ছড়ালেও প্রথম গোলের দেখা পায় অরল্যান্ডো সিটিই। ম্যাচের ৪৬ মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের ভেতর থেকে মারিও পাসালিচের শক্তিশালী শট গিয়ে আছড়ে পড়ে মিয়ামির জালে। প্রথমার্ধ শেষ হয় ওই ১-০ ব্যবধানে।…
লালমনিরহাটের পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পাটগ্রাম হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। পরে মানবন্ধন শেষে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, নানা সংকটের মধ্য দিয়ে চলছে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। ৩ লাখ মানুষের জন্য গড়ে ওঠা এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে চিকিৎসক, সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সমস্যাসহ নানাবিধ সমস্যার কারণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে উপজেলাবাসী প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে…
রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক স্বতন্ত্র ভিপি প্রার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিভাবে এ ঘোষণা দেন। সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। অভিযুক্ত ওই প্রার্থীর নাম জালাল আহমদ জালাল। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এর আগে গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল। রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায়…
ঢাকা মহানগরীতে দিন দিন বেড়ে যাচ্ছে ব্যাটারিচালিত রিকশা যাকে অনেকে ব্যঙ্গ করে বলেন ইলন মাস্কের টেসলা। রাজধানীর প্রতিটি সড়কেই এখন এ যানবাহনের উপস্থিতি চোখে পড়ে। রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রধান সড়কেও দেখা মিলছে এ রিকশার। যাত্রীদের কাছে এটি যেমন দ্রুত এবং সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম, তেমনি চালকদের কাছেও উপার্জনের অন্যতম ভরসা হয়ে উঠেছে। একজন যাত্রী বলেন, আগে রিকশায় যেতে সময় বেশি লাগত, এখন ব্যাটারি রিকশায় কয়েক মিনিটেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তবে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে হয়। শারীরিক শ্রম বেশি না থাকায় চালকরা অতি দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করে এতে অনেক সময়ই দুর্ঘটনার স্বীকার হয় পথচারী…
নাম তার সাজু মিয়া। পেশায় দিনমজুর। আর্থিক অনটন সত্ত্বেও স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তানকে নিয়ে সুখেই চলছিল তার সংসার। কিন্তু হঠাৎ একদিন বিনা মেঘে নেমে এলো বজ্রপাত। মাসখানেক আগের কথা। তার একমাত্র পুত্র ৮ বছর বয়সী আনিছুর সেদিন বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। হঠাৎ তার চোখে এসে মারাত্মক আঘাত করে বলটি। আঘাতে তার দুচোখের দৃষ্টি হারানোর শঙ্কা দেখা দেয়। সাজু মিয়ার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া গ্রামে। প্রাথমিক অবস্থায় সন্তানকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন তিনি। ডাক্তার কিছুদিন চেষ্টা করার পর বলেন, আপনারা উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীকালে স্থানীয় লোকদের পরামর্শে আনিছুরকে রংপুর…
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, চলতি মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তিনি বলেন, বর্তমানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই। নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল। সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি। আবু নূর মো. শামসুজ্জামান বলেন, তারা একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। তাতে চলতি আগস্ট…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
