- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- ভিডিও ফাঁসের ঘটনায় এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত
- রাশেদ খাঁন এখন প্রধানমন্ত্রীর সহকারী!
- স্পেনের কাছে হারের পর বুয়েনস আইরেসে পুলিশ-সমর্থক সং/ঘ/র্ষ
- লালমনিরহাটে মানবতা রক্তদান সংগঠনের ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Author: নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নির্বাচিত সরকার আগামী জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং গুম-খুনসহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কি না, সেজন্য আমাদের তাড়াহুড়া করতে হচ্ছে। তিনি বলেন, ‘এর ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল, তা কিন্তু আমি করতে পারব না। অনেক বেশি রাশ (তাড়াহুড়া) করতে হচ্ছে।’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তাজুল ইসলাম এ কথা বলেন। আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন,…
কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কেবল লুটেরা মাফিয়া শ্রেণি। যাদের হাতে কোটি কোটি টাকা, তারাই নির্বাচনের কথা বলছে। তরুণ ছাত্ররাও বিভ্রান্ত হয়েছে- তারা মনে করছে নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশকে বদলানো সম্ভব। কিন্তু নতুন বাংলাদেশ গড়তে হলে ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থার ধারণা পরিত্যাগ করে প্রকৃত অর্থে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস (দায়রা) আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স’-এর এক অধিবেশনে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য অস্বীকার করে সাধারণ মানুষের মধ্যে ভুল চেতনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ তাঁর…
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার অবস্থা অশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানিয়েছেন, ‘নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’ রাত ১১টার দিকে আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…
দেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, মার্কসবাদী চিন্তক, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার এর স্মরণে ২৯ আগস্ট ২০২৫, বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে অধ্যাপক যতীন সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সমবেত সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীবৃন্দ। অধ্যাপক যতীন সরকারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য একরাম হোসেন। দেশের সংস্কৃতি ও রাজনৈতিক কর্মীদের প্রেরণাদায়ী শিক্ষক, আজীবন জ্ঞান ও মুক্তির আন্দোলনের পথপ্রদর্শক অধ্যাপক যতীন সরকারের জীবন, চিন্তা ও কর্ম নিয়ে শোক সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি ইকরামুল কবির ইল্টু’র সভাপতিত্বে আলোচনা করেন- , সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল…
গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকেই বিগত আমলের মতোই একটি অশুভ শক্তির সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস, খুনোখুনি ও মব (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করছে।’ তিনি বলেন, ‘এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারও কাম্য নয়।’ গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন। সভায় তাঁর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীনতা ও…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবি আদায়ে আবারও রাস্তায় নামছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এক মহাসমাবেশ, যেখানে এক লাখেরও বেশি শিক্ষকের অংশগ্রহণের আশা করছে আয়োজকরা। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন। শিক্ষকদের এই মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,…
পৃথিবীর নানা প্রান্তে গান বাজলেই আজও কেউ না কেউ নাচে তার তালে। মঞ্চে উঠলেই যে মানুষটা ভিড়কে উন্মাতাল করে তুলতেন, যিনি সংগীতকে বানিয়েছিলেন বিশ্বজনীন ভাষা- তিনি মাইকেল জ্যাকসন। পৃথিবীর সংগীতপিপাসুরা যাকে চেনে শুধু পপ কিং নামে। তামাম দুনিয়ার সংগীতপিপাসুদের নাচে-গানে ভরপর বিনোদন দেওয়া ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৮ সালের ২৯ আগস্ট, ইন্ডিয়ানার ছোট্ট শহর গ্যারিতে দরিদ্র এক পরিবারের ঘরে জন্মেছিলেন এই সংগীত–সম্রাট। সেখান থেকে শুরু, আর তারপর সীমানা পেরিয়ে জয় করেছিলেন দুনিয়ার কোটি হৃদয়। ২০০৯ সালে তার আকস্মিক মৃত্যুর পর থেকে প্রতি বছর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্যাকসনের জন্মদিনের উৎসব উদ্যাপন করা…
রাজধানীর কাকরাইলে আজ সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়াল গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের হুঁশিয়ারিতে। শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দেন- ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে ‘ তার এমন ঘোষণার কয়েক মুহূর্ত আগেই ঘটে যায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা। জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে রাজধানীর ব্যস্ততম কাকরাইল এলাকা মুহূর্তেই অস্থির হয়ে ওঠে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে, যদিও সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। ঘটনার সূত্রপাত নিয়ে…
শুক্রবার সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানীর কাকরাইল এলাকা। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎ করেই মুখোমুখি হয় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে চলে ইট-পাটকেল নিক্ষেপও। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক। ঘটনার পরপরই দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। শুধু পুলিশ নয়, ঘটনাস্থলে নামানো হয় সেনাবাহিনীও। মুহূর্তের মধ্যে বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেয় কাকরাইল এলাকায়, যাতে পরিস্থিতি আর কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে আহতের…
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের ভাগ্যের হিসাবটাকে আরেকটু জটিল করে তুলল ভুটানের বিপক্ষে ড্র করে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ (২৯ আগস্ট) ভুটানের সঙ্গে ১-১ গোলে সমতায় থেমেছে বাংলাদেশ। এই ফলাফলে শিরোপার দৌড়ে তারা অনেকটাই পিছিয়ে গেলেও এখনো একফোঁটা আশার আলো টিকে আছে ভারতের ফলাফলের ওপর ভর করে। চার দলের লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলছে ছয়টি করে ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ শেষে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। অপরদিকে ভারত চার ম্যাচ থেকে ইতিমধ্যেই ১২ পয়েন্ট তুলে নিয়েছে। অর্থাৎ, নেপালের বিপক্ষে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে ভারতের চ্যাম্পিয়নশিপ। সন্ধ্যা ৬টায় হবে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
