Author: ওয়াসিমা আর্শি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আর সব প্রক্রিয়া শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। এবারও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে নতুন নীতিমালায় আসনের ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২৪ আগস্ট এই নীতিমালা প্রকাশ করে। ভর্তির…

বিস্তারিত

শিশু হঠাৎ হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে। কখনো পা শক্ত হয়ে যাচ্ছে, আবার কখনো হাত-পায়ে দুর্বলতা বা অবশভাব দেখা দিচ্ছে। কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, এমনকি কোনো কোনো সময় কথা বলাও বন্ধ হয়ে যাচ্ছে। কারও ক্ষেত্রে দেখা দিচ্ছে কাঁপুনি, অস্বাভাবিক নড়াচড়া কিংবা খিঁচুনির মতো উপসর্গ। আবার কেউ কেউ চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যার কথাও জানায়। অভিভাবকদের জন্য এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের। সন্তান গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়েছে কি না, তা নিয়ে শুরু হয় দুশ্চিন্তা। চিকিৎসকের পরামর্শে একের পর এক পরীক্ষা করানো হলেও অনেক সময় বড় কোনো শারীরিক রোগের প্রমাণ পাওয়া যায় না। তখন পরিবার…

বিস্তারিত

একটি বল—কিন্তু ফুটবল ইতিহাসের দুই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী। সেই বলেই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা তাঁর বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। এবার সেই ঐতিহাসিক বলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৪১ কোটি টাকার বেশি। টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি বিক্রি করে। নিলামের আগে প্রতিষ্ঠানটি ধারণা করেছিল, বলটির দাম অন্তত ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত বিক্রয়মূল্য সেই প্রত্যাশার অর্ধেকেরও কম হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের এই বলটির সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ। মেক্সিকো…

বিস্তারিত

সরকারি কর্ম কমিশন—পিএসসির চেয়ারম্যান পদ ছয় দিন ধরে শূন্য রয়েছে। গত ১৮ আগস্ট অধ্যাপক মোবাশ্বের মোনেম চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। তবে চেয়ারম্যান না থাকলেও কমিশনের নিয়মিত কার্যক্রমে কোনো বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি বলে জানিয়েছে পিএসসি। বর্তমানে কমিশনের জ্যেষ্ঠ সদস্য সুজায়েত উল্যা সাময়িকভাবে রুটিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছেন। পিএসসির প্রচলিত রীতি অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ সদস্য কমিশনের কার্যক্রম সচল রাখতে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সুজায়েত উল্যা জানিয়েছেন, পিএসসির অভ্যন্তরীণ কাজের পাশাপাশি মাঠপর্যায়ের পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ…

বিস্তারিত

বাংলাদেশের ব্যাংক খাতে দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা খেলাপি ঋণ। দিনের পর দিন এই ঋণের পরিমাণ বাড়তে থাকায় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও অর্থনীতির ওপর তৈরি হয়েছে বড় চাপ। এবার এই সংকট মোকাবিলায় ১৮ মাসের একটি পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাস ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে সমঝোতার মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের সুযোগ রাখা হবে। এরপরের ১২ মাসে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তা কার্যকর করে দ্রুত খেলাপি ঋণ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান গত ২৬ জুলাই অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান। সম্প্রতি ওই বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হলে…

বিস্তারিত

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনকে অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও পরিকল্পনাহীনতার উদাহরণ হিসেবে তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসা সরকার মাত্র ছয় মাসের মধ্যেই পুরোনো রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের বিভিন্ন কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরেন নাহিদ ইসলাম। এ সময় দলের পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটির তৈরি ‘বিএনপি সরকারের ১৮০ দিন: পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তন—অব্যবস্থাপনা, অদক্ষতা, পরিকল্পনাহীনতা’ শীর্ষক একটি পুস্তিকাও প্রকাশ করা হয়। নাহিদ ইসলামের দাবি,…

বিস্তারিত

ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে এবার আরও কঠোর পদক্ষেপের পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই অভিযানকে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবও এসেছে তেহরান থেকে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানো হলে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ সামরিক সংঘাতের পাশাপাশি এবার ইরান ও যুক্তরাষ্ট্রের লড়াই আরও বড় পরিসরে অর্থনৈতিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার সঙ্গে…

বিস্তারিত

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। তবে একই সঙ্গে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে দলটি। এনসিপির আশঙ্কা, অতীতের মতো সীমিতসংখ্যক এজেন্সিকে কেন্দ্র করে আবারও কোনো সিন্ডিকেট তৈরি হলে তার আর্থিক বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে বিদেশগামী সাধারণ কর্মীদের। এনসিপির মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে তিনি জানান, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস সম্প্রতি ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে। তবে কোন প্রক্রিয়া, কী ধরনের…

বিস্তারিত

নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে কোনোভাবেই বিবেচনায় না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা ও দায়িত্ব পালনের সক্ষমতাই হবে প্রধান বিবেচ্য বিষয়। রোববার বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর…

বিস্তারিত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল, তাঁর স্ত্রী, মাস্টার্সপড়ুয়া মেয়ে ও স্কুলপড়ুয়া ছেলেকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামে দুই মামাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য জানান। পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় ওই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাঁদের মাস্টার্সপড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুশ চক্রবর্তী পিয়ম। পুলিশ কমিশনার…

বিস্তারিত