Author: ওয়াসিমা আর্শি

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদটি এক্স ক্যাডার-আইন শ্রেণির। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এছাড়া আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রিও গ্রহণযোগ্য হবে। আবেদনকারীদের বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ আইন বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার…

বিস্তারিত

সৌদি প্রো লিগের উত্থান শুধু বিশ্বতারকাদের দলে ভেড়ানোর গল্প নয়, ইউরোপের ক্লাবগুলোর জন্য এটি হয়ে উঠেছে বড় অঙ্কের অর্থ আয়ের একটি বাজারও। সৌদি ক্লাবগুলোর কাছে খেলোয়াড় বিক্রি করে ইউরোপের কোন ক্লাব সবচেয়ে বেশি অর্থ পেয়েছে—সেই হিসাবেও শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সৌদি প্রো লিগে খেলোয়াড় বিক্রির ক্ষেত্রে সিটির সাম্প্রতিক সবচেয়ে আলোচিত চুক্তিগুলোর একটি তিজানি রেইন্ডার্সকে ঘিরে। ম্যানচেস্টার সিটি থেকে ৬ কোটি ১০ লাখ ইউরোর বিনিময়ে সৌদি ক্লাব আল কাদসিয়াহতে যোগ দিয়েছেন এই ডাচ মিডফিল্ডার। রেইন্ডার্সের আগে সৌদি ক্লাবের কাছে আরও তিন খেলোয়াড় বিক্রি করেছে ম্যানচেস্টার সিটি। তাঁদের মধ্যে রিয়াদ মাহরেজকে ৩ কোটি ৫০ লাখ ইউরো, আইমেরিক লাপোর্তকে ২ কোটি ৮০…

বিস্তারিত

ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর ফলে মামলাটিতে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি ১৯ বারের মতো সময় পেল। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা। পরে আদালত নতুন করে সময় নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি এই মামলার নিহত ব্যক্তি। তিনি…

বিস্তারিত

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। নতুন করে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম আবারও ২ লাখ ৪০ হাজার টাকার সীমা ছাড়িয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে বাড়তি দামে সোনা বিক্রি হচ্ছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয় করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। তবে এর পেছনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধিও বড় কারণ হিসেবে কাজ করছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০…

বিস্তারিত

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের সংসদকক্ষে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি নিজে ভোট দেওয়ার সুযোগ পাননি। অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেই ভোট দিয়েছেন। দুপুরে ভোট শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ৩৫ বছর পর সাংবিধানিক…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগর ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে পরিবারের সদস্যরা দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে মজিব উদ্দিন সেলিম মোবাইল ফোন দেখানোর কথা বলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ…

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির জন্য এই নিয়োগ দেওয়া হবে। ‘কাজ নেই সম্মানি নেই’ ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে একজন চিকিৎসক নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক। নিয়োগে আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। পদের নাম চিকিৎসক—খণ্ডকালীন। এ পদে মোট একজনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল—বিএমডিসি কর্তৃক মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধিত হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও…

বিস্তারিত

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে একজন পুরুষ চালক এগিয়ে এসে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় চালু করা হয়েছে ‘পিংক বাস’ সেবা। ব্যতিক্রমী এই উদ্যোগ চালুর পর থেকেই এটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, বুধবার ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক ফাহিমা সানজান কিছুটা সমস্যায় পড়েন। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি বাসটি থামিয়ে দেন। এ সময় বড়…

বিস্তারিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের সভায় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প। তবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন না দিয়ে আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। বুধবার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুমোদিত ১০ প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে দেওয়া হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। আর প্রকল্প ঋণ হিসেবে…

বিস্তারিত

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের কাছ থেকে দূরে সরে যেতে চান না তিনি। বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও মানুষের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তাঁর। মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। নিজেকে রাষ্ট্রপতি হিসেবে দেখার বিষয়টি কখনো ভাবেননি জানিয়ে তিনি বলেন, দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর মেহেরবানিতেই এই দায়িত্বের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে। এ সময় রাষ্ট্রপতি হলেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রাখার ইচ্ছার কথাও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, যতই ব্যস্ততা…

বিস্তারিত