- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: জেলা প্রতিনিধি, ভোলা:
ভোলা শহরে বেসরকারি ক্লিনিক হাবিব মেডিকেল সেন্টারে ভুল ইনজেকশন পুশ করায় গর্ভের সন্তানসহ ফাবিয়া আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিকটিতে হামলা ও ভাংচুর চালিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের হাবিব মেডিকেল সেন্টারে ওই প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়। নিহত ফাবিয়া আক্তার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নাহিদের স্ত্রী। তার স্বামী নাহিদ ঢাকায় রাজমিস্ত্রী কাজ করেন। জানা গেছে, সোমবার সকালে ফাবিহার প্রসব ব্যাথা দেখা দিলে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশে ফাবিহার শরীরে একটি ইনজেকশন পুশ করেন। এর পরপরই ফাবিয়ার অবস্থার…
বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসাসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংক্ষণ বিষয়ক কর্মশালা। রবিবার দুপুরে অভিন্দন কনভেনসন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিসিএসএ পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মো. মোকছেদুর রহমান। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিসিএসএ’র অতিরিক্ত সচিব (অব.) কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক। বক্তরা বাংলাদেশের আলু ফসলের সম্ভাবনা, হিমাগার শিল্পকে কৃষি শিল্প ঘোষণাপূর্বক কোল্ড চেইন সেক্টরকে যুগোপযোগী করে আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, বাজারজাত করণ, ব্যবহার, হিমাগারের ব্যবস্থাপনা ও রপ্তানী বিষয়ে…
নানা নাটকীয়তা শেষে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজই শ্রীলঙ্কা যাওয়ার কথা পাকিস্তান দলের। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না তারা। কারণ পহেলা ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের অফিশিয়াল প্ল্যাটফর্ম (পাকিস্তানের সেই পেজটা গুগল থেকে নিতে হবে) থেকে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়া হয়েছে। এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায়। এ কারণে ভারতের বিপক্ষে না খেলা (মানে সেদিন মাঠে যাবে না) বাকি ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ওইদিন তাহলে ভারত কী করবে? এমন প্রশ্নে অনেকেই ভাবতে পারেন, পাকিস্তান না খেলায় ভারতকে আর শ্রীলঙ্কায় যেতে হবে না।…
নানান অভিযোগে একের পর এক আসছে বিএনপির বহিষ্কার আদেশ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক দফায় তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে বহিষ্কৃত হয়েছেন দলের বহু নেতাকর্মী। সেই ধারাবাহিকতায় এবার ২৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন- নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম…
ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে…
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, সামনে যেতে চাই।’ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’ জামায়াতের…
সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক ও আলোচিত স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান বিভাগগুলোতে সাফল্য পেয়েছেন ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ ও লেডি গাগা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো ডট কম অ্যারেনায় রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জমকালো আয়োজনে এ পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। ‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য গ্র্যামির সর্বোচ্চ সম্মান অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি। ‘লুথার’ গানের জন্য র্যাপ তারকা কেনড্রিক লামার পেয়েছেন রেকর্ড অব দ্য ইয়ার এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য সেরা র্যাপ অ্যালবামসহ একাধিক বিভাগে পুরস্কার অর্জন করেন তিনি। এবার ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের সুবাদে বিলি আইলিশ জিতেছেনসং অব দ্য ইয়ার।…
রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং যেকোনো প্রকার অবৈধ চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরুপে প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সর্বমোট ২৯ লক্ষ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস , ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ় প্রত্যয়ের…
১২ তারিখের নির্বাচনের পর ১৩ তারিখ হবে ‘নতুন বাংলাদেশের উদয়’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সঠিক নেতৃত্ব পেলে মাত্র পাঁচ বছরেই দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়া সম্ভব। আমি বিভক্ত বাংলাদেশ চাই না—আমি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।’ আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় কুলালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিপ্লব ও সংগ্রামের লড়াইয়ের…
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাদের কথা শুনলে বুঝা যায়, তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।’ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। জামায়াতকে উদ্দেশে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি? আর এখন বলেন, দলের প্রধান কোনো নারী হবে না। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?’ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
