- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে’ মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, ‘সেখান থেকে বেরিয়ে আসতে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজন।কেননা, জুলাই জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা মানুষের স্বীকৃত ঋণ।’ আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। আলী রীয়াজ বলেন, ‘যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি। ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের বিকল্প নেই।’ স্বাধীন বিচার বিভাগ এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংবিধান সংশোধন জরুরি।’ তিনি স্পষ্ট করে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষণে অভিনব কৌশল বেছে নিয়েছেন কুড়িগ্রাম -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহিন। গতানুগতিক পোস্টার, লিফলেট আর মাইকিংয়ের ভিড়ে ভোটারদের ‘জোকার বা সঙ’ সাজিয়ে এককর্মীকে মাঠে নামিয়েছেন তিনি। বিষয়টি পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক প্রাণচাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। রঙিন পোশাক পরা এক জোকারকে দেখা যাচ্ছে কুড়িগ্রাম-৪ আসনের বিভিন্ন হাটবাজার, মোড় ও জনসমাগম এলাকায়। গানের তালে নেচে-গেয়ে আর বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার এই শৈল্পিক ও হাস্যরসবোধের মিশেল বয়স্ক থেকে শিশু সবার মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ভিড় জমিয়ে এই আনন্দময় প্রচারণা উপভোগ করছেন। অভিজ্ঞজনরা জানান,…
যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নাম আসার পর তিনি নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরির কারণ হতে চান না বলে পদত্যাগ করেন বলে জানিয়েছেন। এপস্টেইনের সঙ্গে অতীতে যোগসূত্র থাকায় গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে যেসব নথি প্রকাশ করেছে সেখানেও তার নাম এসেছে। এসব নথি অনুযায়ী, ২০০৩ ও ২০০৪ সালে এপস্টেইন ২৫ হাজার ডলার করে তিন দফায় লর্ড ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার দিয়েছিলেন। লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে দেওয়া চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, ‘এই সপ্তাহে জেফরি এপস্টেইনকে নিয়ে তৈরি…
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।’ প্রতিপক্ষ দলের নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে তিনি বলেন, তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অসম্ভব। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা নির্বাচনের আগে জনগণের…
বাংলাদেশে মব সহিংসতা অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন। ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনেও প্রভাব ফেলতে বাধ্য। এ ক্ষেত্রে সরকারেরও দায় আছে। সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি।’ টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে প্রথম মবের উৎপত্তি হয়েছিল। সরকারের বাইরের শক্তি যারা এখন…
নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই।’ তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী, দেড়লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।’ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। স্বরাষ্ট্র…
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম…
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় আধিপত্য বিস্তার করে এই জয় তুলে নেয় লাল-সবুজের দল। এদিন খেলার ৩০তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। সেই গোলেই নিজেদের শক্তির পরিচয় দেয় বাংলাদেশ। এর পর ৪০তম মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করেও সাফল্য পায়নি বাংলাদেশ। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে অবশেষে ২-০ ব্যবধানেই ম্যাচটি শেষ হয় শেষ হয়। সকাল নিউজ/এসএফ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে৷ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মিডল্যান্ড ব্যাংক কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কয়েকটি উচ্চ বিদ্যালয়ে বেশকিছু শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে৷ এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে এই সহায়তা কার্যক্রম বলে জানিয়েছেন মিডল্যান্ড ব্যাংকের কটিয়াদী উপজেলা শাখার ব্যাবস্থাপক মোঃ আব্দুল মালেক। এসময় ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ সকাল নিউজ/এসএফ
২৫ জানুয়ারি কক্সবাজারে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী পদযাত্রা কার্যক্রম শুরু হয় জানিয়ে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, ‘আমরা ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই সারা দেশে এই পদযাত্রা কর্মসূচি চলছে। আজ আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে পঞ্চগড়ে অবস্থান করছি।’ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে ভোটের গাড়িতে যাত্রাকালে তিনি এসব কথা বলেন। এসময় আসিফ আরও বলেন, পঞ্চগড়-১ আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে ১১…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
