- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
Author: নিজস্ব প্রতিবেদক
ইসি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘অনেক জায়গায় আচরণ বিধি মানা হচ্ছে না, রিটার্নিং কর্মকর্তারা আদেশ প্রতিপালন করছেন না। লোকালি ফান্ড ম্যানেজ করে হলেও সব বুথে সিসি ক্যামেরা দিতে হবে নইলে ভালো নির্বাচন হবে না।’ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় ফেনীর বিভিন্ন আসনও বরিশাল-৩ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর কথা তিনি কমিশনে তুলে ধরেন। মঞ্জু বলেন, ‘এত রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ও কলংকিত হবে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান দাবি জানাচ্ছি।…
দেশব্যাপী নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসাবে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৩টায় শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের নওগাঁয় আগমন উপলক্ষ্যে মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। পরে নওগাঁ শহরের এটিম মাঠ সমাবেশের জন্য নির্ধারণ করা হয়। পরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন তিনি। অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, ‘নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক…
যশোর জেলা কারাগারে থাকা ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সি শিশুসন্তানের জানাজার নামাজ শেষে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ মিনিটে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। কানিজ সুবর্ণা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন।…
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এদিন আরও ২৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। ২০২১ সালের শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও মহামারীর জটিলতায় তা পিছিয়ে যায়। পরে ইউক্রেন যুদ্ধসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ আরও বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের ফলে এর শেষ…
দীর্ঘকাল অক্লান্ত পরিশ্রম করে বিশ্বকাপে খেলার সুযোগের পাশাপশি টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায় বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ৫০ বছরে ধীরে ধীরে উন্নতি করে বিশ্বের ক্রিকেট খেলুড়ে ১১০টি দেশের মধ্যে বর্তমানে ১২তম পজিশনে রয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় থেকেও বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিসিবির সাবেক এই পরিচালক মনে করেন, সরকারি নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। ৫০ বছর কষ্ট করে এই জায়গায় এসেছে দেশের ক্রিকেট। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো রীতিমতো বিস্মিত তিনি। আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন,…
‘গণতন্ত্রের আরেক নাম বিএনপি এবং ধানের শীষ মানেই দেশের উন্নয়ন’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কোন বিকল্প নেই।’ রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল…
সরবরাহকেন্দ্রিক জটিলতা না থাকলে আসন্ন রমজানে পণ্যমূল্য আরও কমতে পারে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত বছরের তুলনায় এবার রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে। উৎপাদন, আমদানি ও বাংলাদেশ ব্যাংকের ডেটা বিশ্লেষণ করে সামগ্রিক বিবেচনায় এমনটিই মনে হয়েছে।’ রোববার (২৫ জানুয়ারি) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে তিনি এসব কথা বলেন। প্রতিবার রোজার আগে নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, এবারো এরকম কোনো আশঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দেশে এ মুহূর্তে গ্যাসের সংকট নেই, ডলারের সংকট নেই। বিনিময় হারও স্থিতিশীল। বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে ‘নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি’ রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে ঢাকা। হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি’ বলে দাবি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার বলছে, দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন…
তথ্যপ্রযুক্তি অগ্রগতিতে এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী পাঁচ বছরে সমগ্র মানবজাতিকে সম্মিলিতভাবে ছাড়িয়ে যাবে এ কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন তথ্যই জানিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। যিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকার একজন বিখ্যাত উদ্যোক্তা ও ব্যবসায়ী, যিনি মহাকাশ (SpaceX), বৈদ্যুতিক গাড়ি (Tesla), কৃত্রিম বুদ্ধিমত্তা (xAI) এবং সামাজিক মাধ্যম X/Twitter সহ একাধিক প্রযুক্তি খাতে বিপ্লব এনেছেন। যিনি Zip2 ও PayPal-এর মতো সফল কোম্পানি প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের মতো জায়েন্ট তথ্যপ্রযুক্তি সংস্থায় বর্তমানে বহু মানুষের কাজ কার্যত এআইকে ব্যবহার করেই সেরে ফেলছে সংস্থাগুলো। ফলে কাজের সংখ্যা ক্রমশ কমে…
ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে।’ আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় নির্বাচনী প্রচারে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার সমস্যা ও সংকটগুলো তুলে ধরে সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সুতরাং যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
