- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে কৃষি কাজ মানেই অনিশ্চয়তা আর ঝুঁকির সঙ্গে লড়াই। বিস্তীর্ণ খোলা চরে কাজ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা তীব্র রোদে থাকতে হয় কৃষকদের। হঠাৎ কালো মেঘ, দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি কোনোটিরই আগাম সতর্কতা থাকে না। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্ক যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে কৃষকদের জীবনে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে শুধুমাত্র এই ইউনিয়নেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিনজন এবং আহত হয়েছেন অন্তত দশজন কৃষক। এই ভয়াবহ বাস্তবতায় চর বলরামপুর এলাকায় নির্মিত একটি কৃষক ছাউনি এখন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শুধু বিশ্রামের জায়গা নয়, এটি হয়ে উঠেছে দুর্যোগকালের নিরাপদ…
মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না বলা মানুষগুলোর ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই।’ আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ষ্ঠ দিনের মত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পঞ্চগড়-১ আসনের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে প্রচারণা ও উঠান বৈঠকে মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি নানান প্রতিশ্রুতি দেন । গণভোট নিয়ে সাংবাদিকদের সারজিস বলেন, ‘গণভোটে…
নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্টের পর যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল, তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। আমরা অনুরোধ করব- এসব জঙ্গি ও ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলো যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়।’ আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরে কাশিমপুর কারাকমপ্লেক্সে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী নবীন কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতির মাধ্যমে বা তদবিরের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের আমলে কোনো বাহিনীতেই কোনো নিয়োগ প্রদান করা হয়নি। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নিজের ইচ্ছাতেই তিনি প্রথমবারের মতো চালু হওয়া এই প্রক্রিয়ায় ভোট দেবেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তিনি এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। সংশোধিত তফশিলের…
আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগের প্রয়োজন বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগের সেশনে স্বর্ণ প্রথমবারের মতো ৫,১০০ ডলারের সীমা ছাড়ালো। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৬০.৩৬ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার লেনদেনে স্বর্ণের দাম রেকর্ড ৫,১১০.৫০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। অন্যদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫,৫৬.৯০ ডলারে এসেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, বিনিয়োগকারীরা বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। একই কারণে রুপার দামও প্রায় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বর্ণের ভরির দাম ২,৬২,৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।…
সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নে পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠক শেষে তিনি কথা বলেননি। তাঁর পরিবর্তে কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘নতুন বেতনকাঠামোর প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নেয়নি। সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।’ জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত। সে কারণে এই সরকার…
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে যুক্তরাষ্ট্রে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়েছে। এ অবস্থায় দেশটির রাজধানী ওয়াশিংটনসহ অন্তত ২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এএফপির খবরে বলা হয়, নিরবচ্ছিন্ন তুষারপাতে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। একের পর এক বাস, ট্রেন ও উড়োজাহাজের পূর্বনির্ধারিত যাত্রা বাতিল হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ‘পোলার ভরটেক্স’ সৃষ্টি হয়ে থাকতে পারে। যার ফলে এ ধরনের চরমভাবাপন্ন আবহাওয়া দেখা দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো বিতর্ক চলছে। খবরে বলা হয়,…
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টিকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছে। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আজ (সোমবার) বৈঠক করবে ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ সরকারের উচ্চপদস্থ এক সূত্রের মাধ্যমে জেনেছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য পিসিবিকে দল পাঠানোর অনুমতি হয়তো দেবে না। বাংলাদেশের সঙ্গে করা আচরণকে আইসিসির দ্বিচারিতা হিসেবে অভিহিত করছে তারা। আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা ম্যাচগুলো আরেক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল…
ভোলার লালমোহন ও বোরহানউদ্দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে লালমোহনে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন এবং বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০জন আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে বাস- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ এবং বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা সংলগ্ন কামাল চেয়ারম্যানের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। লালমোহনে বাস-অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের শিল্পী রানী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫) এবং অটোরিকশা চালক নাসিম (৪৩)।…
ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতি সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। সাদ্দাম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের ওহাব আলী চৌকিদারের ছেলে। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভোলা শহরের নবারুণ সেন্টার এলাকা থেকে সাদ্দামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সকাল নিউজ/এসএফ
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
