শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩, ১৭ সফর ১৪৪৮

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ‘কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)’ বিভাগে ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং ট্রেইনি হিসেবে মাসিক মোট বেতন দেওয়া হবে ৩১ হাজার টাকা

আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হলেও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া সেলস ও কাস্টমার সার্ভিস বিষয়ে ধারণা, ভালো যোগাযোগ ও দর-কষাকষির দক্ষতা, মাইক্রোসফট অফিস এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।

নির্বাচিত ট্রেইনি অফিসারদের প্রধান দায়িত্ব হবে সম্ভাব্য গ্রাহকদের কাছে ক্রেডিট কার্ডের প্রচার ও বিক্রয়, আবেদন প্রক্রিয়ায় সহায়তা, মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ, কার্ড অ্যাকটিভেশন নিশ্চিত করা, গ্রাহকসেবা প্রদান এবং দৈনিক ও সাপ্তাহিক বিক্রয় প্রতিবেদন জমা দেওয়া। ট্রেইনি পর্ব সফলভাবে সম্পন্ন করলে কর্মদক্ষতার ভিত্তিতে জুনিয়র অফিসার হিসেবে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। বেতন ছাড়াও উৎসব বোনাস, চিকিৎসা ও মাতৃত্বকালীন রিইমবার্সমেন্টসহ ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version