বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণে নতুন করে ৯১৪ জনকে নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মিডওয়াইফের ১০ম গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পিএসসিতে পাঠানো হয়।

চিঠি অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে শূন্য থাকা মিডওয়াইফ পদে মোট ৯১৪ জনকে সরাসরি নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচিত প্রার্থীরা ১০ম গ্রেডের মিডওয়াইফ পদে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের যোগ্যতা, আবেদনের সময়সীমা কিংবা পরীক্ষা ও নির্বাচন পদ্ধতির বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। বর্তমানে মন্ত্রণালয় থেকে পিএসসিতে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম এগোবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version