রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পাশে প্রাইম পরিবহনের একটি এসি বাস দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে বাসটিতে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নির্বাপণ করা সম্ভব হয়।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


