রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের টস সম্পন্ন হওয়ার পরই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। হিপ জয়েন্টের চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। টসের সময় লিটনের অনুপস্থিতি ও তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

গতকাল থেকেই ডান পাশের হিপ জয়েন্টে অস্বস্তি অনুভব করছিলেন লিটন। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁর এমআরআই করানো হলে সেখানে সমস্যা ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘গতকাল ডান পাশের হিপ জয়েন্টে সমস্যার কথা জানানোর পর লিটনের এমআরআই করানো হয়। রিপোর্টে সেখানে কিছুটা জটিলতা ধরা পড়েছে। তারপরও আজ ম্যাচে নামার জন্য তিনি ফিটনেস টেস্ট দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু খেলার জন্য নির্ধারিত প্রয়োজনীয় ফিটনেস বেঞ্চমার্ক পূরণ করতে না পারায় তিনি এই ম্যাচ তো বটেই, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।’
সিরিজের প্রথম ম্যাচের আগমুহূর্তে দলের প্রধান ব্যাটার ও অধিনায়ককে হারানো বাংলাদেশ দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version