শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইসিসি তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে, সঙ্গে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির আচরণবিধির লেভেল-১ পর্যায়ের অপরাধে অভিযুক্ত হয়েছেন হৃদয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম টেস্টের সময়। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাঁদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান হৃদয়। তাঁর মতে, আরও আগেই খেলা বন্ধ করা প্রয়োজন ছিল। এ নিয়ে আম্পায়ারদের সঙ্গে অসন্তোষ প্রকাশের পাশাপাশি আক্রমণাত্মক ও অশোভন আচরণ করেন তিনি।

নিজের ভুল স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিও তিনি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়বে না।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version