ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত করা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই কার্যক্রম শুরু হয়।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, এই ধাপে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছিল। প্রকল্প সংশ্লিষ্টরা তখন একে বিদ্যুৎ উৎপাদন ও গ্রিড সংযোগ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছিলেন।
