বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (BMA) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২য় বাংলাদেশ ব্যাটালিয়ন। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ভবিষ্যৎ কর্মকর্তা ক্যাডেটদের প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত দক্ষতা আরও উন্নত করার লক্ষ্যেই এই নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।
এদিকে, নতুন ব্যাটালিয়নের চারটি কোম্পানির নাম ইসলামের প্রথম চার খলিফা – আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.) ও আলী (রা.)-এর নামে রাখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অন্যদিকে, বাংলাদেশ মিলিটারি একাডেমির ১ম বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের পাঁচ বীরশ্রেষ্ঠের নামে।
আপনার মতামত কী? বিষয়টি আপনি কীভাবে দেখছেন?



