শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার ১৭ আগস্ট কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করা হচ্ছে।

কিউএস র‌্যাংকিং নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কিউএস রেটিং শুধু উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকেও বিবেচনায় নেওয়া উচিত। এমন ব্যবস্থা হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও প্রতিযোগিতায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেত।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালুর বিষয়েও প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন। তিনি বলেন, এত বছর ধরে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে এ বিষয়ে সংশ্লিষ্টরা নীরব ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী গবেষক রয়েছেন। তাঁদের অনেকে নিজেদের জ্ঞান ও দক্ষতা অন্য দেশের উন্নয়নে কাজে লাগাচ্ছেন। অথচ দেশের জন্য তাঁদের কাজে লাগানোর সুযোগ তৈরি করা যাচ্ছে না।

এটিকে নিজেদের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মেধাবী গবেষকদের খুঁজে বের করে তাঁদের গবেষণা ও জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে সরকার এখন গুরুত্ব দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং মেধাবী গবেষকদের দেশে ধরে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের পাশাপাশি গবেষণাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার দিকে সরকারের নজর রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো যেন শুধু শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রীর বক্তব্যে উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং, পিএইচডি গবেষণা এবং দেশের মেধাবী গবেষকদের কাজে লাগানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সরকারের আগামী দিনের শিক্ষা নীতিতে এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version