শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন মিরপুর টেস্টের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার এবং পেসার খালেদ আহমেদ। অস্ট্রেলিয়া সফর এবং সর্বশেষ আফগানিস্তান সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি সৌম্য। পরবর্তীতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অফ-ফর্মের কারণে সমালোচনার মুখে পড়া এই ব্যাটার এবার টেস্ট দল থেকেই ছিটকে গেলেন। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, অফ-ফর্মের চেয়েও প্রথম শ্রেণির ক্রিকেট (এনসিএল) খেলার সুযোগ করে দিতেই মূলত তাঁদের বেঞ্চে না বসিয়ে রেখে বাদ দেওয়া হয়েছে।

তানজিদ হাসান ও সাদমান ইসলাম একাদশে নিয়মিত থাকায় ওয়েস্ট ইন্ডিজ টেস্টের জন্য তৃতীয় কোনো বাড়তি ওপেনার স্কোয়াডে রাখা হয়নি। সামনের দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিকল্প ওপেনারদের পরখ করতেই জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার ওপর জোর দিচ্ছেন নির্বাচকেরা। একই কারণে কেন্ট ঘুরে আসা পেসার খালেদ আহমেদকেও বাদ দেওয়া হয়েছে; যেখানে দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং পেস অ্যাটাকে যুক্ত রয়েছেন ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version