Author: জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথর বোঝাই ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে খইটালী বর্মন (৫০) ও এক অজ্ঞাতনামা নারী (৫৫) সহ দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ১ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত খোইটালী বর্মনের বাড়ী পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি ট্রলি বোদা উপজেলা শহরের দিকে…

বিস্তারিত

দেশে চলমান এলপিজি সংকট রমজানের আগেই কেটে যাওয়ার আশা প্রকাশ করে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘এ লক্ষ্যে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে।’ মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এলপিজি অপারেটররা জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, ‘রোজার আগেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’ বৈঠকে জ্বালানি উপদেষ্টা জাতীয় নির্বাচনপূর্ব সময় ও রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে আমদানির কমিটমেন্ট দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।’ অপারেটরদের পক্ষ…

বিস্তারিত

‘আমরা যখন পোস্টাল ব্যালটের উদ্যোগ নিই, তখন জানতাম এর মধ্যে বহু ঝামেলা ও চ্যালেঞ্জ আসবে।’ -এমনটাই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছিলাম। কিন্তু, আমাদের শপথ ছিল এই প্রতিশ্রুতি বাস্তবায়নের।’ তিনি বলেন, ‘বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। এর আগে দেশে এই ধরণের সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ কেউ নেয়নি। অনেক উন্নত দেশও যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে।’ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম…

বিস্তারিত

দীর্ঘ সাত মাস পর ভোলার পশ্চিম ইলিশায় এক গৃহবধূ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার। গ্রেপ্তারকৃত আসামি আবদুল মালেক ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মৃত আবদুল মুনাফ মিয়ার ছেলে। নিহত গৃহবধূ জহুরা খাতুন (২৭) তার প্রথম স্ত্রী। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ৪ ছেলে ও ১ মেয়ে। প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, গেল বছরের ১৭ জুলাই রাত সাড়ে ৩টার দিকে ভোলা…

বিস্তারিত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: বাংলাদেশের পরিবর্তন করতে হলে মাস্ট হ্যাঁ ভোটে সিল মারতে হবে মন্তব্য করে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা জানি আগামীতে একটা গণভোট হচ্ছে৷ সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে হ্যাঁ ভোটে সিল মারতে।’ মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি। এ সময় এম সাখাওয়াত হোসেন বলেন, ‘গণভোট যেন অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেন না চলে, অতীতের মতো যেন কর্মকাণ্ড না চলে। সেগুলো থেকে যদি পরিত্রান পেতে হয় তাহলে জনগণকে হ্যাঁ ভোটে সিল মারতে হবে। এটা মাস্ট।’ তিনি বলেন, ‘আর যদি হ্যা ভোটে সিল…

বিস্তারিত

গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি জাদুঘরে পৌঁছে সেখানে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জাদুঘর জুলাই শহিদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে, এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত।’ এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর…

বিস্তারিত

প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (‘বি’ ইউনিট) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল। এতে পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন আবেদন করেন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩ হাজার ৬১১ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৫৩ জন। মানবিক শাখার ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখার ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে। ৫ জনের পরীক্ষা বাতিল হয়েছে। সেই হিসাবে ৯২.৭১…

বিস্তারিত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র মাহে রমজান। তবে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে আজ মঙ্গলবার ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত…

বিস্তারিত

কড়াইল বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আপনারা কষ্ট করে ঢাকায় থাকছেন। আপনাদের সেই কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। এইখানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ করে দিতে চাই।’ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে তার সঙ্গেসহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, ‘যে কোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকবো। বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের…

বিস্তারিত

জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানান তিনি। ডা. মাহমুদা মিতু লেখেন, ‘আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঠালিয়া রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন, তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইলো।’ তিনি আরও লেখেন, ‘আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১-এ থাকব। আপনারা…

বিস্তারিত