Author: জেলা প্রতিনিধি, কক্সবাজার

দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে সময় ফুরিয়ে আসছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির পর থেকেই দ্বীপটিতে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে হাতে আর মাত্র ১৩ দিন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সরকারের নেওয়া বিধিনিষেধ অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই দুই মাসই কেবল পর্যটকদের জন্য রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। এই সময়টাতেই কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল চালু থাকে। ৩১ জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসজুড়ে দ্বীপে পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর আগে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি মিললেও নভেম্বর মাসে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফিরে আসতে হতো। রাত্রিযাপন…

বিস্তারিত

সরকার সাবেক বিচারপতি, সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী ও আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘সরকারি কর্মচারীদের গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই।’ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তাদের অভিমত অনুযায়ী, সংবিধান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫—কোনোটিতেই সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা নেই।’ তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ কাউকে ক্ষমতায় বসানোর…

বিস্তারিত

উগান্ডায় অনুষ্ঠিত ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)-এর প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে সামরিক হেলিকপ্টারে করে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে তার দল থেকে অভিযোগ করা হয়েছে। তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন ও গুজব’ বলে দাবি করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মগেজি এক বিবৃতিতে জানান, ববি ওয়াইনকে গ্রেফতারের দাবিটি মিথ্যা এবং এটি মূলত সমর্থকদের সহিংসতায় উসকানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) ববি ওয়াইন অভিযোগ করেছিলেন, নির্বাচনের পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। পরবর্তীতে তার দল জানায়, সশস্ত্র…

বিস্তারিত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সমান জনপ্রিয় বলিউডেও। বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও ফিল্মক্যারিয়ারে এখন দুর্দান্ত সময় পার করছেন তিনি। তামান্না ভাটিয়ার আলোচিত গান ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন বলিউডি এই আলোচিত নাচিয়ে। অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমায় আইটেম গান হিসাবে নেচেছিলেন এ অভিনেত্রী। সেই সিনেমায় এ গান তার নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছিল। এ নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে তামান্না ভাটিয়া লিখেছেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির টানাপোড়েনের মধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা বিএনপির কমিটি। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়। দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু। অন্যদিকে, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। উল্লেখ্য, নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী…

বিস্তারিত

পবিত্র রমজান মাস ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলা একাডেমির ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে। আর তা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এরই মধ্যে এবারের বইমেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্টলের জন্য আবেদন করতে পারবে। গতকাল শুক্রবার অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলায় অংশগ্রহণে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করা যাবে www.ba21bookfair.com ওয়েবসাইটে। ২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী এবং পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪…

বিস্তারিত

ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ভালোই লড়াই করেছে ঢাকা ক্যাপিটালস। জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের সামনে লক্ষ্য ১৮২ রান। এই রান তাড়া করতে নেমে লড়াই করলেন কেবল মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার ৩০ বলে অপরাজিত ৫৮ রানের দুর্দান্ত ইনিংস কেবলই হারের ব্যাবধান কমিয়েছে। ১১ রানের জয় পায় রংপুর রাইডার্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে লিটন দাসের দল। আর বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয় ঢাকার। শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর। দুই ওপেনার দাউদ মালান…

বিস্তারিত

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর টিজার প্রকাশ পেয়েছিল গত বছর। তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন সিনেপ্রেমীরা। তবে ভক্তদের উচ্ছ্বাসের সাথে সাথে মুক্তির আগেই বাজিমাত করেছে ‘কিং’। জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, আইএমডিবি থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়। ফলে তালিকাটি কেবল ভারতীয় দর্শকদের নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহের স্পষ্ট প্রতিফলন। আইএমডিবির প্রকাশিত…

বিস্তারিত

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি চলাকালে প্রার্থীদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানিকালে এ ঘটনা ঘটে। নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানি চলাকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানির এক পর্যায়ে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান কমিশন। তখন তারা ব্যাখ্যা দিতে থাকেন। ব্যাখ্যাগ্রহণের শেষ দিকে আপিল শুনানি দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেয় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করার পরপর মঞ্চের…

বিস্তারিত

‘কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি’ মন্তব্য করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে। এ সময় কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।’ শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’। তারেক রহমান জানান, গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র…

বিস্তারিত