- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
Author: নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামের আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিন–এর মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাইযোদ্ধাদের…
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যটির বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দুকে জড়িয়ে সম্প্রতি মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে ১০০ কোটি রুপির এই মামলা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) আলিপুর আদালতে এই ১০০ কোটি রুপির মানহানির মামলা করেন শুভেন্দু। ১০০ কোটি রুপি পেলে সেটি জনকল্যাণমূলক সেবায় দান করা হবে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার অনুলিপি শেয়ার করে লেখেন, ‘মমতা ব্যানার্জী, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ…
প্রায় ৮০ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২৬ হাজার কেজি) সোনার নতুন মজুত আবিষ্কৃত হয়েছে ২০২৫ সালে সৌদি আরবে। দেশটির গোল্ড রিফাইনারি কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুলিমান আল-ওথাইম এ তথ্য জানিয়েছেন। রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামের পঞ্চম আসরের ফাঁকে সৌদি সংবাদমাধ্যম আল-ইকতিসাদিয়াহকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-ওথাইম বলেন, ‘আবিষ্কৃত সোনার মধ্যে প্রায় ১৫ লাখ আউন্সই সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির অংশে পড়েছে।’ তিনি জানান, কোম্পানির রিফাইনারিগুলো স্থানীয়ভাবে উৎপাদিত সোনা প্রক্রিয়াজাত করতে নিয়মিত আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে এসব রিফাইনারিতে বছরে ৩৬ টন সোনা পরিশোধনের সক্ষমতা রয়েছে। পাশাপাশি, সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির নামসংবলিত হলমার্ক দিয়ে স্থানীয় সোনা বাজারজাত করা হচ্ছে। আল-ওথাইম বলেন, ‘কোম্পানিটির নিজস্ব…
দেশে হিসাবরক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে গত ১৫ বছর ধরে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং লুটপাট হওয়ার অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে।’ এছাড়া, বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’। সকাল নিউজ/এসএফ
পোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক রাখা ‘উদ্দেশ্যমূলক’-এমন অভিযোগের মুখে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশনার (ইসি)। তবে, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় থাকলেও প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলেই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদমাধ্যমের সঙ্গে ফোনালাপে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে।’ প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে তিনি…
১২ ফেব্রুয়ারি আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে লেখা রয়েছে, গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’তে সিল দিন। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণায় তিনি এ ফটোকার্ড শেয়ার করেন। গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত চলবে এ কার্যক্রম। ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। এদিকে, অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ…
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা। আজ শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার। এতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে আলোচনা…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় (১৬ জানুয়ারি) নওগাঁ পৌর ৫নং ওয়ার্ডের পাটালির মোড় এলাকায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, খায়রুল আলম…
ইরান সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজ ছাড়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিরল প্রতিক্রিয়া জানান। এসময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত সম্মান জানান। ইরানের এই সিদ্ধান্তের কথা মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে ৮০০-র বেশি মানুষের মৃত্যুদÐ কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না। পোস্টে তিনি লিখেন, ‘ধন্যবাদ!’। ইরানে ব্যাপক বিক্ষোভ চলাকালে দেশটির সরকার যদি গণহারে মানুষ হত্যা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে…
জুলাই গণ–অভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশে মানুষ এখন স্বাধীনভাবে ভালোবাসা ও ঘৃণা প্রকাশ করতে পারছে। এ কারণেই এক নেত্রীর স্থান হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের স্থান হয়েছে বিতাড়িত ভূমিতে।’ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভাটি বিকেল সাড়ে পাঁচটার দিকে শেষ হয়। এই স্মরণসভায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতা, কূটনীতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আসিফ নজরুল বলেন, ‘এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
