Author: জেলা প্রতিনিধি, ​বান্দরবান:

গোপন সংবাদের ভিত্তিতে ​বান্দরবানের লামায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সশস্ত্র সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ​আটক ব্যক্তির নাম প্রেনপং ম্রো (২৫)। তিনি সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার মেনসিং ম্রোর ছেলে। ​আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেরেন্তা বাজার এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রেনপং ম্রোকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকের পর তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ বুধবার (৪ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ‘ভারতে অবস্থানরত পলাতক এই আসামিকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আসামি শেখ হাসিনা ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন। সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব।’ প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা…

বিস্তারিত

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী আজ বুধবার (৪ মার্চ) এ রিট দায়ের করেন। অন্য ৫ আইনজীবী হলেন- জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)। প্রজ্ঞাপন…

বিস্তারিত

‘ধুরন্ধর’ মুক্তির পরেই আয়েশা খান ‘শরারত গার্ল’-এর তকমা পেয়েছেন। ওই একটি গান তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এখানেই নাকি সমস্যা! আয়েশা খানের অভিযোগ, প্রায় প্রতি দিনই তিনি নাকি ধর্ষণের হুমকি পাচ্ছেন! ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সংবাদমাধ্যমে তাঁর উপস্থিতি। অনুরাগীরা তার কাজের অভিজ্ঞতা নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। একাধিক সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে তখনই উঠে এসেছে বিষয়টি। আয়েশা দাবি করেছেন, দীর্ঘ দিন ধরে তিনি এই ধরনের হুমকিবার্তা পাচ্ছেন। তার অভিযোগ, প্রায় প্রতিদিনই তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন ফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এমন অসংখ্য হুমকিবার্তা তার চোখে পড়ে। এরইমধ্যে আয়েশা একাধিক সংবাদ মাধ্যমে তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে…

বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১ম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আজ (বুধবার, ৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। চলতি আসরসহ চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ২০০৯ বিশ্বকাপের সেমিফাইনালে প্রোটিয়ারা হারে পাকিস্তানের কাছে। এরপর ২০১৪ আসরের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির বাধা পেরোলেও আবারও ফাইনালে দেয়াল হয়ে দাঁড়িয়েছে ভারত। আসরের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ও শিরোপাধারী ভারতকে হারানোসহ সাত ম্যাচের সবকটিই জিতে রীতিমতো উড়ছে এইডেন মার্করামের দল। অন্যদিকে, নিউজিল্যান্ডের যাত্রাটা ছিল চ্যালেঞ্জিং। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার…

বিস্তারিত

ইরানে হামলা নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে বলেও মনে করছেন তিনি। এক সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যুদ্ধ ঠিক সেই ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা রোধ করতে নেমেছে বলে দাবি করছে।’ ল্যাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের যৌক্তিক ফল হতে পারে- আমেরিকানরা ইরানের যে পারমাণবিক বোমা অর্জনের বিষয়টি এড়াতে চায়, নিজেদের নিরাপত্তার জন্য ইরান তা অর্জন করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারণ আমেরিকা তাদের ওপর আক্রমণ করে না যাদের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা আছে।’ ল্যাভরভ আশঙ্কা প্রকাশ…

বিস্তারিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি প্রায় পৌনে তিন বিলিয়ন ডলার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে।’ আজ বুধবার (৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, ভবিষ্যৎ বিনিয়োগ এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ সম্পর্কের সঙ্গে যুক্ত। অন্তর্বর্তী…

বিস্তারিত

পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় সারা দেশে একযোগে ২৫ কোটি গাছের চারা রোপণের এক বড় কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এতে ‘কার্বন ট্রেডিং’ বা কার্বন বাণিজ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী মে মাস থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। আজ বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। মন্ত্রী জানান, ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী মে মাস থেকে সারা দেশে একযোগে গাছের চারা লাগানো শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তা…

বিস্তারিত

ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে।’ আজ বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকা থেকে শুরু হবে, সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আজকে…

বিস্তারিত

পুনর্বন্টন করা হয়েছে সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর। আজ বুধবার (০৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ,…

বিস্তারিত